ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হয়েও ধাক্কা খেলেন তিনি। সোমবার মামলাটির দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের স্পষ্ট নির্দেশ, এই মামলায় কোনও 'শর্টকাট' চলবে না, আগামী জুলাই মাসে নিয়ম মেনেই এর পরবর্তী শুনানি হবে। আরও পড়ুন: বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে
Sponsored

আদালত সূত্রে খবর, গত ১১ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। এই গ্রেফতারি এবং ইডির FIR বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুজিত বসুর আইনজীবী। সোমবার শুনানির তালিকায় মামলাটি নথিভুক্ত (লিস্টেড) না থাকায়, সুজিত বসুর পক্ষে আইনজীবী দ্রুত শুনানির জন্য বিশেষ আবেদন জানান। তবে এই আবেদনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়ে বিচারপতি মন্তব্য করেন, "এফআইআর খারিজের মামলায় কিসের এত দ্রুত শুনানি? কোনো শর্টকাট চলবে না। এই আবেদনের পেছনে জরুরি ভিত্তিতে শোনার মতো কোনো কারণ আমি দেখছি না।"
Sponsored

সুজিত বসু ইতিমধ্যেই গ্রেফতার হয়ে হেফাজতে রয়েছেন উল্লেখ করে বিচারপতি প্রশ্ন করেন, "ইতিমধ্যেই যদি সুজিত বসু গ্রেফতার হয়ে গিয়ে থাকেন, তাহলে তা খারিজে এত তাড়া কেন? গ্রেফতার হয়ে গিয়ে থাকলে আপনারা জামিনের আবেদন করেননি কেন?" সেই সঙ্গে প্রাক্তন মন্ত্রীর আইনজীবীকে পরামর্শ দিয়ে আদালত জানায়, প্রয়োজন মনে হলে তাঁরা জামিনের আবেদন করতে পারেন, তবে FIR ও গ্রেফতারির চ্যালেঞ্জের মামলার শুনানি জুলাই মাসেই হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
