Site Logo

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

EBBS Desk·
১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে। আগেই দেশে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালি বিবি (Sunali Khatun)। তৎকালীন রাজ্য সরকার তাকে দেশে ফেরানো থেকে তাঁর সুস্থভাবে সন্তানের জন্মের জন্য সবরকম ব্যবস্থা নিয়েছিল। এবার সোনালির স্বামী এবং প্রতিবেশী ও সঙ্গে থাকা দুই নাবালককেও ভারতে ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ। এবার ১০ দিনের সময়ও বেঁধে দেওয়া হল।

Sponsored

Sranchi In Article

ভারতের বাসিন্দাদের শুধুমাত্র ধর্মের ভিত্তিতে বাংলাদেশি (Bangladeshi) তকমা দিয়ে দেশ থেকে তাড়ানো একটা সময়ে রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার, হেনস্থা এমনকি শেষপর্যন্ত বাংলাদেশে পুশব্যাক (push back) করে দেওয়ার ঘটনা বারবার ঘটেছে। বারবার আদালতে সেই সব ঘটনায় প্রমাণিত হয়েছে কীভাবে শুধুমাত্র ধর্মীয় কারণে প্রতিহিংসার রাজনীতি চালিয়েছে কেন্দ্রের মোদি সরকার। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের (migrant labour) মধ্যে।

বিএসএফ ও বিজেপি শাসিত রাজ্যগুলির প্রশাসন কত বড় ভুল ও উদ্দেশ্য প্রণোদিত কাজ করেছিল পুশব্যাক করে, তা প্রমাণ হয়েছিল বীরভূমের বাসিন্দা সোনালি বিবির ঘটনায়। দেশের সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছিল সোনালি ভারতীয় নাগরিক (Indian citizen)। শেষে অন্তঃসত্ত্বা সোনালি ও তাঁর নাবালক ছেলেকে ভারতে ফেরাতে বাধ্য হয় বিজেপির সরকার। এবার ফেরার পালা সোনালির স্বামী দানিশ শেখ ও প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর দুই সন্তানের।

শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ দিল্লির সরকারকে নির্দেশ দিয়েছে দ্রুত সোনালির স্বামী দানিস শেখকে ভারতে ফেরাতে হবে। সঙ্গে ফেরাতে হবে তাঁদের সঙ্গে বাংলাদেশে পুশব্যাক করা সুইটি বিবি ও দুই সন্তানকে। নভেম্বর মাসে ভারতের সুপ্রিম কোর্টও (Supreme Court) সোনালির (Sunali Khatun) স্বামী দানিশ ও সুইটি বিবিকে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছিল। কানে তোলেনি মোদি সরকার। ফলে অন্যায়ভাবে প্রায় ছয়মাস বিদেশে কাটাতে হয়েছে দানিশ ও সুইটিদের।

আরও পড়ুন : গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

বাংলাদেশের আদালতে আগেই প্রমাণিত হয়েছিল সোনালি ও তাঁর সঙ্গে পুশব্যাক করা সকলেই ভারতীয়। বাংলাদেশের তরফে বারবার ভারতের দূতাবাসে এই নাগরিকদের ভারতে ফেরানোর বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তাতে যে কিছুই এসে যায়নি কেন্দ্রের বিজেপি সরকারের, তার প্রমাণ শুক্রবারের সুপ্রিম কোর্টের নির্দেশ। এবার প্রধান বিচারপতির কড়া নির্দেশ তাদের দেশে ফেরানোর। আদালতের গ্রীষ্মকালীন অবকাশের জন্য ১০ দিন সময় চেয়েছেন কেন্দ্রে অ্যাডভোকেট জেনারেল। তারপর তাঁদের দেশে ফিরিয়ে তাঁদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →