"সুন্দরবন আলাদা জেলা হবে": মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায় দলীয় প্রার্থী উষারানি মণ্ডলের সমর্থনে উন্নয়নের খতিয়ান তুলে ধরে সুন্দরবনকে আলাদা জেলা তৈরী করার ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।
Sponsored

মমতা (Bamata Banarjee)বলেন, ''যাতে এখানে সব কিছু সামনে পান সেই ব্যবস্থা করা হবে। দূরে যেতে না হয় তেমন চিন্তা করা হচ্ছে। এখানে মহিলা থানা হয়েছে, SNCU আছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব হয়েছে। একদিকে কুমির, অন্যদিকে বাঘের সঙ্গে লড়াই এখানে সাধারণ মানুষের। তাই সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। সুন্দরবনকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। আমরা ৫ কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি। প্রতি বছর বন্যা হলে সুন্দরবন জেলায় আসি। সুন্দরবন ইউনেস্কো হেরিটেজ। তাই এটা রক্ষা করতে হবে। ইতিমধ্যেই শুরু করে দিয়েছি, এরপর যুবসাথীদের জীবিকার সন্ধান করে দেব, সব কাঁচা বাড়ি পাকা করে দেব, দুয়ারে স্বাস্থ্য করব সেখানে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে। আমাদের ১০৫টি প্রকল্প আছে যা বিশ্বের কোথাও নেই। আমরা একটা নতুন ধান উৎপান করছি। সেটি হল স্বর্ণধান। সেটি বিক্রিও হচ্ছে। চাষিদেরও লাভ হচ্ছে।
এখানেই থেমে না থেকে মমতা বলেন, ''ইলিশের জন্য ২০১৩ সালে ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টার করেছিলাম। মাছের ডিম আমরা নিজেরা তৈরি করি, যা আগে হায়দরাবাদ থেকে আসত। চুনোপুঁটি সংরক্ষণ করি। হায়দরাবাদ থেকে যাতে মাছ কিনে না খেতে হয়। এখন অনেক ইলিশও বাংলায় জন্মায়।আগে মাছের জন্য হায়দরাবাদের দিকে তাকিয়ে থাকতে হত। এখন অনেক ইলিশ বাংলা জন্মায়। আজকে বিজেপি ভাবছে উকুন বাছার মতো ভোট কেটে নাও। ওরা মহিলা, কৃষক, শ্রমিক বিরোধী, ভাই-বোনেদের, সংখ্যালঘু বিরোধী। গায়ের জোরে বাংলা দখল করতে চায়। বিজেপি রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। সব বন্ধ করে দিয়েছে।''
এরপরেই সার প্রসঙ্গে কমিশনকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ''৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মত বিক্রি করে দিয়েছে বিজেপি। এভরি অ্যাকশন হ্যাজ় ইটস রিঅ্যাকশন। ৩২ লক্ষ নাম তুলেছে। সবার নাম তোলার ব্যবস্থা আমরা করব। নাম কেন বাদ দিয়েছে জানেন? এরপর এনআরসি করবে। আমি থাকতে বাংলায় এনআরসি করতে দেব না। বিজেপি বলে বাংলা দখল করবে। আমি বলি ঘেঁচু করবে। লড়বো, করবো, জিতবো। যতই করো চক্রান্ত সব হবে ব্যর্থ। মানুষকে রক্ষা করতে হবে। বাংলা জিতে দিল্লি দখল করবো। দিল্লি থেকে এদের না সরালে মানুষ বাঁচবে না। ওদের ধর্ম বিষক্রিয়া। ওদের মাথা বিষ বৃক্ষে ভরা। ওখানে দু’মুখো সাপ জন্মায়। কেউটে, গোখরোকে ঘরে ঢুকতে দেবেন না। জেনে রাখবেন, কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে। একটা ভোট যদি বিজেপিকে দিয়েছেন তাহলে জানবেন ভুল জায়গায় দিয়েছেন, তাহলে আপনার অস্তিত্ব, ঠিকানা, সম্মান, জাতি, বর্ণ,বাংলা চলে যাবে। বর্ডার এরিয়াতে অনেক ফোর্স আসছে। বিজেপি শেখাচ্ছে যাতে কেউ ভোট দিতে না পারে, তাঁদের আটকে দাও। বর্ডার কাদের? বহিরাগতদের থেকে সাবধান। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট দেবেন না। একটা কথা বলে যাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, যদি আমার নাম করেও কেউ চায়, দেবেন না, তৃণমূলের নাম করে চাইলেও দেবেন না। বলছে, আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢোকাব। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিন। যেটুকু আপনার লক্ষ্মীর ভাণ্ডার আছে, কেড়ে নেবে। যেটুকু আপনার সম্পদ আছে, সেটাকেও কেড়ে নেবে আগামী দিন।"
এদিন নাম না-করে মোদিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি রাজ্যে গেলে বাংলা ভাষায় কথা বলা যাবে না। মাছ, মাংস, ডিম বন্ধ। এখানে টেলিপ্রম্পটারে আমোদী, প্রমোদী বলেন ‘সুনার বাংলা’ গড়বে। বাংলা ভাষায় কথা বললেই মারো! ‘সুনার বাংলা’ গড়বে! বিজেপিকে ভোট দিলে আপনার ঠিকানা, আপনার অস্তিত্ব চলে যাবে। তৃণমূলকে ভোট দেবেন। গাইতে গাইতে যাবেন, যতই করো হামলা, গণতন্ত্র রক্ষা করতে জিতবে বাংলা।’’
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
Just now

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
3h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago
More from শিরোনাম
View All →
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
19h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
