রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে। কাঠফাটা রোদের দাপট নেই বরং মেঘলা আকাশে মাঝেমধ্যেই হালকা হাওয়া দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, আজ থেকেই দক্ষিণবঙ্গের পরিস্থিতি বদলাতে চলেছে।কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দোসর হবে কালবৈশাখী। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়ায় এখনও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।
Sponsored

উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায়। রবিবার বিকেল থেকে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। আগামী ৩-৪ দিন রোদের দাপট কিছুটা কমবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই কাটবেনা। দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
12h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
19h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
22h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
