দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত সুরক্ষা নীতি(Privacy policy) নিয়ে মঙ্গলবার এভাবেই মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) সংস্থাকে তুলোধোনা করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme court)। সাফ জানিয়ে দেওয়া হল, ভারতের নাগরিকদের ব্যক্তিগত পরিসরে উঁকিঝুঁকি দেওয়া কোনোভাবেই সহ্য করা হবে না।
Sponsored

২০২১ সালে, যখন হোয়াটসঅ্যাপ তাদের নতুন সুরক্ষাবিধি বা 'প্রাইভেসি পলিসি' (Privacy Policy)সামনে আনে। অভিযোগ ওঠে, এই নতুন নিয়মে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য মেটার অন্যান্য প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম (Facebook/ Instagram )সাথে তাঁদের ব্যাবসায়িক স্বার্থে শেয়ার করার কথা বলা হয়েছিল। এই ‘জোরজবরদস্তি’ নিয়ে সেই সময়ই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
Sponsored

গ্রাহকদের তথ্যের অপব্যবহারের আশঙ্কায় হোয়াটসঅ্যাপকে ২১৩ কোটি টাকা জরিমানা করেছিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই এই মামলা পৌঁছায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মঙ্গলবার সেই মামলাতেই মুখ পুড়ল মেটা-র।
Sponsored

প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এদিন অত্যন্ত বাস্তবসম্মত কয়েকটি প্রশ্ন তোলেন। এদিন তিনি বলেন, ভারতের গ্রামগঞ্জের সাধারণ মানুষ কি আদৌ এই জটিল পলিসি বোঝেন?একজন তামিলভাষী দোকানদার বা বিহারের কোনও গ্রামের মহিলার পক্ষে কি সম্ভব এই মারপ্যাঁচ বোঝা? ভারতের কোনো প্রান্তিক বিক্রেতা—যিনি শুধু নিজের ভাষা জানেন, তিনি কীভাবে বুঝবেন তাঁর তথ্যের সাথে কী করা হচ্ছে। আদালতের মতে, গ্রাহককে বিকল্প না দিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার এই ‘অপ্ট-আউট’ পদ্ধতি আসলে ব্যক্তিগত তথ্য চুরির একটা পরিশীলিত উপায় মাত্র। বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, নাগরিকদের গোপনীয়তার অধিকার নিয়ে কোনো ছেলেখেলা বরদাস্ত করা হবে না। একটি ছোট তথ্যও (single digit information) বিনা অনুমতিতে শেয়ার করা যাবে না।
Sponsored

Sponsored

প্রধান বিচারপতির এই নির্দেশের পরই কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল সওয়াল করেন, মেটা এই তথ্য চুরি করে নিজেদের ব্যবসার কাজে ব্যবহার করে। এর পাল্টা প্রধান বিচারপতি সূর্য কান্তর (Surya Kant, CJI) কড়া পর্যবেক্ষণ, তাহলে ভারত ছাড়ুুন। নাহলে সংবিধান (Constitution) মানুন। যেখানে বিচারপতিরা সাধারণ মানুষের তথ্য প্রকাশ করতে পারেন না, সেখানে সাধারণ মানুষ কীভাবে তা পারবেন? এখুনি এভাবে তথ্য লুট বন্ধ করুন।
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
