Site Logo

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

EBBS Desk·
হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে রেহাই পায়নি মধ্যস্থতায় আসা বিচার বিভাগও। মালদহে ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে মোথাবাড়িতে যে হামলার ঘটনা বিচার বিভাগীয় আধিকারিকদের (Judicial Officer) উপর হয়েছে তাতে মুখ পুড়েছে গোটা রাজ্যে। এই ঘটনায় সুপ্রিম কোর্ট (Supreme Court) যে স্বতঃপ্রণোদিত মামলা (suo moto case) দায়ের করেছিল তাতে অপরাধীদের খুঁজে বার করতে এনআইএ-কে (NIA) নতুন করে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ঘটনার রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা নিশ্চিত করার পথে যে হাঁটছে আদালত তাও স্পষ্ট হয়ে গেল।

Sponsored

Sranchi In Article

মোথাবাড়িতে বিচার বিভাগীয় অধিকারীদের উপর হামলার ঘটনায় সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার তদন্তভার রয়েছে এনআইএ-র হাতে। ইতিমধ্যেই হামলা উস্কানি দেওয়ার অভিযোগে মিম সদস্য মোফাক্কেরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সম্প্রতি দুই কংগ্রেস নেতাও গ্রেফতার হয়েছে এই ঘটনায়। সোমবার এই মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্তর (CJI Surya Kant) নির্দেশ এই ঘটনার সঙ্গে যুক্তদের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা, তা নির্দিষ্ট করতে হবে।

আরও পড়ুন : মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

সোমবারের শুনানিতে এনআইএ তাদের প্রাথমিক তদন্তের রিপোর্ট পেশ করে সুপ্রিম কোর্টে। সেই সঙ্গে জানানো হয় রাজ্য সরকারের তরফে তারা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন। রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) ও ডিজিপিকে (DGP) সুপ্রিম কোর্টের নির্দেশ, যতদিন না আদালত নির্দেশ দিচ্ছে ততদিন এই বিচার বিভাগীয় আধিকারিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংখ্যায় বাড়াতে হবে বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তায় নিযুক্ত কর্মী। যতদিন পর্যন্ত এই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে এই নিরাপত্তা বজায় থাকবে বলেও নির্দেশ জারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →