চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর (Chingrighata metro) আটকে থাকা কাজ শুরু করার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হল রাজ্যের প্রশাসনকে। সেই সঙ্গে এই বিষয়টির সঙ্গে রাজনীতিকে যুক্ত করা থেকে বিরত থাকার পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চের (CJI Surya Kant)।
Sponsored

চিংড়িহাটা দিয়ে মেট্রোর অরেঞ্জ লাইনের মেট্রোর (Metro orange line) কাজ দুটি পিলার নির্মাণের কাজের জন্যই আটকে রয়েছে। গত বছর উৎসবের মরশুমের সময়ে সেই কাজ করার কথা বলা হলে পুলিশি নিরাপত্তার কারণে নির্মাণ কাজ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল রাজ্য পুলিশ। তবে এক্ষেত্রে রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) ও ডিজিপির (DGP, West Bengal) পদক্ষেপ নেওয়ার কথা পর্যবেক্ষণে জানান প্রধান বিচারপতি সূর্য কান্ত।
মেট্রোর (Metro orange line) আটকে থাকা অংশ ৩৬৬ মিটারের কাজ দ্রুত করার বার্তা প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চের। সেক্ষেত্রে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল পরপর দুই সপ্তাহ সপ্তাহান্তে দুদিন রাস্তা বন্ধ রেখে কাজ করার যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশই কার্যকর করার পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে।
আরও পড়ুন : চিংড়িঘাটায় মেট্রো জট নিয়ে এবার সুপ্রিম দ্বারস্থ রাজ্য
সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, উৎসবের মরশুমের জন্য উন্নয়নের কাজ আটকে রাখা যাবে না। যে কোনও প্রশাসনের উৎসবের থেকে বেশি গুরুত্ব উন্নয়নেই দেওয়া উচিত। অন্যদিকে, প্রধান বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণ, এটি উন্নয়নের প্রশ্ন। এখানে রাজনীতি আনা যাবে না।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
