আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে সামনে রেখে শুক্রবার কর্মীদের আংশিক ওয়ার্ক ফ্রম হোম থেকে বিচারপতিদের (Supreme Court Judges) কারপুল (car pool) পর্যন্ত একাধিক নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
Sponsored

শুক্রবার সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল ভরত পরাশরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, বিভিন্ন দিনে আদালতের বিবিধ তালিকায় যে মামলাগুলি থাকে এবং আদালতের অর্ধদিবসে যে মামলা থাকে তা ভার্চুয়াল মোডে (virtual hearing) শোনা হবে। সেই সঙ্গে এই প্রক্রিয়াকে নির্ভুল করতে যথাযথ প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে সর্বোচ্চ আদালতের প্রতিটি শাখা এবং রেজিস্ট্রি বিভাগেও (Supreme Court Registry) সপ্তাহে অন্তত দুদিন ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে। রেজিস্ট্রারকে সাপ্তাহিক রোস্টার (roster) আগে থেকে তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল
জ্বালানি তেল বাঁচাতে কিছুটা সমঝোতার পথে যেতে হবে বিচারপতিদেরও (Supreme Court Judges)। তাঁদের জন্য কারপুল (car pool) ব্যবস্থা রাখার নির্দেশ জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
13h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
16h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
