পাকিস্তান না খেললেও ভারত প্রস্তুত, ম্যাচ বয়কট ইস্যুতে সলমনদের কটাক্ষ সূর্যকুমারের

পাকিস্তানের(Pakistan)ম্যাচ বয়কট নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন ভারত অধিনায়ক সূর্যকুমার(Surya Kumar yadav)। বিশ্বকাপের(World Cup) আগে মুম্বইয়ে(Mumbai)‘ক্যাপ্টেনস ডে’-তে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পাকিস্তান না খেলতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু ভারত যে পুরোপুরি প্রস্তুত, তা নিয়ে কোনও প্রশ্ন নেই।
Sponsored

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার প্রসঙ্গে সূর্যকুমার বলেন, “আমরা তো কখনও বলিনি যে খেলব না। ওরা খেলতে চাইছে না, সেটাই বিষয়। কলম্বোর জন্য আমাদের বিমানের টিকিট আগেই কাটা হয়ে গিয়েছে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, ভারতীয় দল নিজেদের সূচি মেনেই এগোবে।
পরবর্তী পরিকল্পনার কথাও জানিয়ে দেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “প্রথমে আমরা এখানে খেলব, তারপর দিল্লি(Delhi)যাব। সেখান থেকে কলম্বো যাওয়ার কথা রয়েছে।” একই সঙ্গে পাকিস্তানকে হালকা খোঁচা দিয়ে সূর্যের মন্তব্য, “ওদের সিদ্ধান্ত আমার হাতে নেই।”
আগামী ৭ ফেব্রুয়ারি আমেরিকার(America)বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে সূর্যকুমারের দল। ১৫ ফেব্রুয়ারি ভারতের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে হওয়ার কথা থাকলেও, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার প্রতিবাদে সেই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
তবে ভারত অধিনায়ক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বাবর আজমরা(Babar Azam)মাঠে নামুক বা না নামুক, ভারত নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে প্রস্তুত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের (Netherlands)মুখোমুখি হবে ভারত।
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও আইসিসি(ICC)-কে সরকারি ভাবে ম্যাচ বয়কটের কথা জানায়নি। পাক বোর্ডের দাবি, আইসিসি তাদের টুইটের ভিত্তিতেই বিষয়টি জেনে গিয়েছে, তাই আলাদা করে কোনও সরকারি ইমেল পাঠানোর প্রয়োজন নেই। তবে আইসিসি সূত্রে খবর, টুইট নয়, সরকারি ভাবে লিখিত জানানোই বাধ্যতামূলক। এখন দেখার, এই বিতর্কের শেষ পর্যন্ত কী সমাধান হয়।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
