মানরক্ষা করলেন অধিনায়ক, ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই জ্বলে উঠলেন সূর্য

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ল ভারত। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মানরক্ষা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিং নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। দলে বেশির ভাগই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তারাই ভারতকে বেগ দিল। ওয়াংখেড়েতে দুরন্ত বোলিং করে ভারতকে প্রথমে চাপে ফেলে মার্কিনীরা।
Sponsored

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান তুলল ভারত । বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফ্লপ ভারতের ওপেনিং জুটি।০ রানে আউট হলেন অভিষেক শর্মা। তিলক-ঈশানও বেশিদূর দলকে নিয়ে যেতে পারলেন না। ঈশান ১৬ বলে ২০, তিলক ২৫ রানে আউট হলেন। দুবে ০, রিঙ্কু ৬, হার্দিক ৫, অক্ষর ১৪ রানে আউট হলেন। মিডল অর্ডারে নেমে একা কুম্ভ হলেন অধিনায়ক সূর্য(Suryakumar Yadav)। ঘরের মাঠে চেনা মেজাজে পাওয়া গেল স্কাইকে।
৪৯ বলে ৮৪ রানের ইনিংসে থাকল ১০টি চার এবং চারটি ছক্কা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই ছন্দে ফিরে পেয়েছিলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচেই আগুনে মেজাজে ব্যাটিং করলেন সূর্য। কথায় আছেন ফর্ম অস্থায়ী কিন্ত ক্লাস স্থায়ী। ৩৬০ ডিগ্রিতে ব্যাটিং করে ভারতকে লড়াইয়ের রসদ এলে দিলেন, কঠিন সময়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন।আমেরিকার হয়ে চার উইকেট শ্যাডলি ভ্যান শাল্কভাইকের (৪/২৫)।
এদিকে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের আগে হল ধামাকাদার উদ্বোধনী অনুষ্ঠান।ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত এবং আমেরিকার মধ্যে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানটির। এই অনুষ্ঠানে বাদশা এবং নোরা ফতেহি চোখ ধাঁধানো পারফরম্য়ান্স করে টুর্নামেন্টের সুর বেঁধে দিলেন। বাদশা এবং নোরা ছাড়াও আরও দুজন এই অনুষ্ঠানে পারফর্ম করলেন। বিশিষ্ট সেতারবাদক ঋষভ শর্মা এবং ড্রামার শিবমণি সুরের মুর্ছনায় দর্শকদের ভাসিয়ে নিয়ে গেলেন।। একটি ধামাকাদার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হল ভারতের ম্যাচ। ট্রফির উন্মোচন করলেন রোহিত শর্মা এবং জয় শাহ।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
