Site Logo

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

EBBS Desk·
মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়। চপারে ওঠার সময় নিজেও চমকে যান মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। কে বা কারা এই ড্রোন পাঠালো তা নিয়ে রহস্য ঘনাচ্ছে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পুলিশের এটা নজরে রাখা দরকার। যারা করেছে, তাদের চিহ্নিত করা দরকার।’’ চাঁচল থানায় স্বতঃপ্রণোদিত এফআইআর করে পুলিশ। তার পরেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Sponsored

Sranchi In Article

শনিবার নির্বাচনী প্রচারে মালদহে তিনটি সভা ছিল মুখ্যমন্ত্রীর। মালতিপুরে দ্বিতীয় সভার পর গাজোলের উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছিলেন ঠিক তখনই হেলিপ্যাডে মমতার কপ্টারের সামনে একটি ড্রোন উড়তে দেখা যায়। স্বাভাবিকভাবেই সকলের অবাক হয়ে যান। মুখ্যমন্ত্রী সফরের সময় আকাশপথ পরিষ্কার থাকার কথা। মুখ্যমন্ত্রী নিজে উদ্বিগ্ন দৃষ্টিতে ড্রোনের গতিবিধিতে নজরদারি চালান। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে ইঙ্গিতও করেন। এবারের বিধানসভা নির্বাচনী প্রচারে প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর কপ্টার - বিমান দুর্ঘটনার মুখে পড়েছে। গত ২৬ মার্চ ঝড় -বৃষ্টির কারণে প্রায় ৭০ মিনিট ধরে কলকাতা আকাশে চক্কর কাটে মমতার বিমান। পয়লা এপ্রিল মুর্শিদাবাদের সভা করার পর কপ্টারে করে নবগ্রাম যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে সভাস্থলে অবতরণ করেনি চপার। এরপর সড়কপথে যেতে হয় তৃণমূল সুপ্রিমোকে। এরপর আজ ৪ এপ্রিল মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যজনক ড্রোনের দেখা মেলায় রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে ড্রোন ওড়ানোর অভিযোগে গ্রেফতার স্থানীয় তিন যুবক। চাঁচল থানায় স্বতঃপ্রণোদিত এফআইআর করে পুলিশ। তার পরেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সঙ্গে থাকা মোবাইল-সহ একাধিক গেজেট বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় কমিশনেও অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

-

-

-

-

-

-

-

 

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →