সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। সেই সময় দলে নতুন দায়িত্ব পেয়ে মুরলীধর সেন লেনের (Murlidhar Sen Lane) পুরনো দলীয় কার্যালয় (BJP party office) পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ। মনে করিয়ে দিয়েছিলেন কত ঐতিহাসিক পট পরিবর্তনের সাক্ষী বিজেপির সেই দফতর। প্রথমবার বাংলার ক্ষমতায় বিজেপি আসার পর সেই মুরলীধর সেন লেনে পৌঁছে গিয়ে নতুন-পুরনোকে এক করার প্রচেষ্টা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)।
Sponsored

সোমবার ফলাফল ঘোষণার পর থেকে বাংলার মুখ্যমন্ত্রিত্বের (Chief Minister of West Bengal) দাবিদার হিসাবে বারবার শুভেন্দু অধিকারীর নাম উঠে এসেছে। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) পর্যবেক্ষণে যদি বাংলার নতুন মন্ত্রিসভার (cabinet) শীর্ষ পদে শুভেন্দু অধিকারীকে বসতে হয়, তবে তাকে যে বিজেপির নতুন ও পুরনো উভয়দের নিয়েই চলতে হবে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন শুভেন্দু। তাই মঙ্গলবার সল্টলেকের দলীয় কার্যালয়ে যাওয়ার পাশাপাশি মুরলীধর সেন লেনের বিজেপি কার্যালয়েও পৌঁছে যান শুভেন্দু।
আরও পড়ুন : বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা
নির্বাচনী প্রচারে দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে প্রচার সেরেছেন শুভেন্দু অধিকারী। তবে দূরত্ব কতটা ঘুঁচেছে তা নিয়ে এখনও কিছুটা প্রশ্ন আছে। মঙ্গলবার থেকে যেন সেই দূরত্ব মোছার চেষ্টা শুভেন্দুর। মুরলীধর সেন লেনে (Murlidhar Sen Lane) তিনি ঢুকলেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের (Tathagata Roy) হাত ধরে। পুরনো কার্যালয়ে রাখা বিজেপির প্রয়াত নেতৃত্বদের ছবিতে শ্রদ্ধা অর্পণ করে, মুরলীধর সেন লেনের প্রবীণ কর্মীদেরও মিষ্টিমুখ করিয়ে মন জয়ের চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
7h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
14h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
17h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
