Site Logo

মুখ্যমন্ত্রীই অনুপ্রেরণা, তৃণমূলের পতাকা হাতে নিয়ে মন্তব্য অ্যাথলিট স্বপ্নার 

EBBS Desk·
মুখ্যমন্ত্রীই অনুপ্রেরণা, তৃণমূলের পতাকা হাতে নিয়ে মন্তব্য অ্যাথলিট স্বপ্নার 

জল্পনার অবসানে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। শুক্রবার সকালে কলকাতা তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)- চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ জাতীয় ক্রীড়াবিদ। জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে জানান, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের জন্য উন্নয়ন করে চলেছেন সেটা অন্য কোনও রাজ্যের সম্ভব নয়। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই ঘাসফুলে যোগদান করেছেন তিনি।

Sponsored

Sranchi In Article

স্বপ্না ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয়ের পরই অ্যাথলেটিকস ট্র্যাক বিদায় জানানোর কথা বলেছিলেন। পিঠের চোটের কারণে খেলা ছেড়ে তিনি এই মুহূর্তে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী। তাঁর রাজনৈতিক ময়দানে যোগদান নিয়ে জল্পনা নতুন নয়।জানুয়ারিতে শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্জুন পুরষ্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই শোনা যায় প্রাক্তন অ্যাথলিট ঘাসফুলে যোগদান করবেন। শুক্রবার তৃণমূল ভবনে গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে দলের পতাকা হাতে নিয়ে স্বপ্না বলেন, 'প্রত্যেকদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে অনুপ্রাণিত হই। গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে বাংলাকে উনি যে স্থানে নিয়ে গিয়েছেন, তা অন্য রাজ্যে হয়নি। ভাবাও যায় না। ওনার কাজ দেখে অনুপ্রাণিত হয়েই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →