বর্ষবরণের রাতে ভয়াবহ দুর্ঘটনা সুইজারল্যান্ডে! ৪০-এর বেশি মৃত, আহত শতাধিক

নিউ ইয়ার উদযাপন করতে গিয়েই দুর্ঘটনা! ১ জানুয়ারি রাতে সুইজারল্যান্ডের বিখ্যাত পর্যটনস্থল ক্রানস মন্টানার লে কনস্টেলেশন নামের এক পানশালায় আগুন লাগে। ঘটনার জেরে ৪০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পানশালার বেসমেন্টে প্রথম বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়ে। যদিও ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তার কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
Sponsored

দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডেরওয়ালিস ক্যান্টনের পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন বলে, রাত দুটো নাগাদ এই ধরণের বিস্ফোরণ ঘটেছে। হঠাৎ বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় সেখানে হাজির সকলের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মোট ২০০০ জনের জন্য আসন বরাদ্দ ছিল। আতঙ্কে বহু মানুষ বারে থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। খবর পাওয়া মাত্রই শুরু হয়েছে উদ্ধারকাজ, হেলিকপ্টারের মাধ্যমেও চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে এই ধরণের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত করছে পুলিশ। আরও পড়ুন: বর্ষবরণের রাতে রায়গঞ্জে নিহত তৃণমূল নেতা, গ্রেফতার ২
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
13h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
16h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
