'অপয়া' মোদি স্টেডিয়ামে আজ বিশ্বজয়ী হওয়ার লড়াই সূর্য- গম্ভীরদের

একমাস ধরে চলতে থাকা টুর্নামেন্টের সর্বশেষ দিন এসে উপস্থিত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium)আজ কুড়ি কুড়ি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final) । এই মাঠের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সম্পর্ক খুব একটা মধুর নয়। গতবারের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রোহিত-বাহিনীর পরাজয়ের স্মৃতি আজও দগদগে হয়ে বুকে বিঁধে রয়েছে ১৪০ কোটি ভারতবাসীর। এবার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। অভিষেক- বরুণদের খারাপ ফর্ম আর অপয়া স্টেডিয়ামের 'ফাঁড়া' কাটিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস পুনরাবৃত্তি করতে পারবেন কি সূর্যকুমাররা (Surya Kumar Yadav)? আশায় বুক বেঁধে রবিবাসরীয় সকালে প্রার্থনা আর যজ্ঞে ব্যস্ত ক্রিকেট ভক্তরা।
Sponsored

চড়ছে উত্তেজনার পারদ। একদিকে বিশ্বজয়ের আশা অন্যদিকে টিম ইন্ডিয়ার কাছেমোদি স্টেডিয়ামের 'অপয়া' হয়ে ওঠার ইতিহাস - ২০২৩ সালে অস্ট্রেলিয়া যেভাবে ১ লক্ষ ৩২ হাজার সমর্থককে চুপ করিয়ে দিয়েছিল, এবারেও সেরকম কিছু ঘটবে না তো? আশঙ্কার দোলাচলে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। রেকর্ড সংখ্যক দর্শক আজকের খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। শনিবার রাত থেকেই ভিড় বাড়তে শুরু করেছে আমেদাবাদের বিভিন্ন হোটেলেও। ফাইনালের কথা ভেবে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই এবং হায়দরাবাদ থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য বাড়তি বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। মুম্বই থেকে আমেদাবাদের জন্য দুটি স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে ওয়েস্টার্ন রেলওয়ে। ফাইনাল শুরুর আগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। মঞ্চ থেকে আয়োজন সব প্রস্তুত, এবার শুধু ভারতের জ্বলে ওঠার পালা। ফাইনালে 'শর্মাজি কা বেটা'র ব্যাটে ঝড় চাইছে দল। প্রথম একাদশে বরুণ না কুলদীপ তা নিয়ে রবিবার সকাল পর্যন্ত ধোঁয়াশা বজায় রেখেছেন অধিনায়ক। সন্ধ্যাবেলায় খেলা, তাই শিশির গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ফেভারিট হিসেবে ফাইনাল খেলতে নামছে ভারত। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন টিমের বিরুদ্ধে নিজেদের সেরা উজাড় করে দিতে চান স্যান্টনাররা। শেষ হাসি কার, উত্তর মিলবে আজ রাতেই।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
