ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন তিনি। আগামী দু'সপ্তাহের মধ্যে এই সবকটি দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'সাধারণ মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (Thalapathy Vijay) এই সিদ্ধান্ত নিয়েছেন।'
Sponsored

তামিলনাড়ুতে রাজ্য সরকার পোষিত সংস্থা 'টাসম্যাক' রাজ্যে মদের দোকানগুলিকে মদ বিক্রির অনুমোদন দিয়ে থাকে। এই সংস্থার অনুমোদিত মোট ৪,৭৬৫টি দোকান রয়েছে তামিলনাড়ুতে। সেগুলির মধ্যে ৭১৭টি বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিজয়। দোকানগুলির মধ্যে ২৭৬টি ছিল ধর্মীয় স্থানের খুব কাছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ছিল এমন ১৮৬টি মদের দোকান। আর বাসস্ট্যান্ডের নিকটবর্তী ছিল ২৫৫টি দোকান।
এর আগে TASMAC-র কাজকর্ম নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED তল্লাশি চালিয়েছিল। চলতি বছরের মার্চে ED দাবি করেছিল, TASMAC বা সরকারি মদের ব্যবসায় প্রায় ১,০০০ কোটি টাকার গরমিল রয়েছে। এমনকী মদের বোতল পিছু ১০ থেকে ৩০ টাকা বেশি নেওয়ার প্রমাণ মিলেছে বলেও কেন্দ্রীয় সংস্থা দাবি করেছিল।
তবে এই সিদ্ধান্তে তামিলনাড়ুর রাজস্বে বড় প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। কারণ, মদের বিক্রি হওয়া রাজস্ব রাজ্য সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস। অতীতে রাজস্ব ক্ষতির আশঙ্কায় বৃহৎ পরিসরে মদের দোকান বন্ধ করতে অনীহা দেখিয়েছিল আগের সরকারগুলি। ফলে, এক ধাক্কায় প্রায় ১৫ শতাংশ মদের দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
