তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে 'কালো তালিকাভুক্ত' করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala Incident) পরেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই প্রকল্পের সঙ্গে যুক্ত আর্কিটেক্ট, ডিজাইনার এবং সুপারভিশনের দায়িত্বে থাকা সংস্থাকে সম্পূর্ণভাবে কালো তালিকাভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লিখিতভাবে সুপারভিশনের দায়িত্ব নেওয়া হলেও বাস্তবে সেই দায়িত্ব একেবারেই পালন করা হয়নি। এই চরম গাফিলতির কারণে সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে সরকারি অনুমোদিত কোনও নির্মাণ প্রকল্পে তাঁরা আর কাজ করার সুযোগ পাবেন না। আরও পড়ুন: কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া
Sponsored

সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, যাঁরা বেআইনি নির্মাণের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে কোনও ধরনের প্রতারণার শিকার হয়েছেন অথবা কোনো মহলের চাপের মুখে পড়েছেন, তাঁরা যেন সরাসরি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই ধরনের অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ও প্রশাসন দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রীর কথায়, গত কয়েক বছরে গার্ডেনরিচ, কসবা-তিলজলা এবং তারাতলার মতো একাধিক দুর্ঘটনা পরপর হওয়াতে নির্মাণ ক্ষেত্রে কঠোর নজরদারি চালানো অত্যন্ত জরুরি। তিনি স্পষ্ট করেন, মানুষের প্রাণের নিরাপত্তাকেই তাঁর সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
