ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য জনের রূপকথার সাক্ষী থাকল ক্রিকেটের নন্দন কানন। সঞ্জু স্যামসনের ব্যাটেই শাপমুক্তি ভারতের। ডু অর ডাই ম্যাচে ৫ উইকেটে জিতিয়ে সেমিফাইনালে তুললেন ভারতকে।
Sponsored

১০ বছর আগে এই ইডেনেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টি২০ বিশ্বকাপের যাত্রা সমাপ্ত হয়েছিল। সেখানেই আবার ক্যারিবিয়ানদের বধ করে কাপ জয়ের স্বপ্ন উস্কে দিল ভারত। কলকাতা থেকেই মুম্বইয়ের টিকিট নিশ্চিত করল গম্ভীরের দল। দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড।
ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার আটের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত ভারতের। প্রথম একাদশে কোনও বদল হয়নি ভারতের। জিম্বাবোয়ের বিরুদ্ধে দলই অপরিবর্তিত থাকে। ওয়েস্ট ইন্ডিজ দলে ব্র্যান্ডন কিংয়ের জায়গায় আসেন আকিল হোসেন।
৬৮ রানে ক্যারিবিয়ানদের প্রথম উইকেট পড়ে। ৩৩ বলে ৩২ রান করে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। শুরু থেকেই হোপকে দেখে মনে হয়নি তিনি ছন্দে রয়েছেন। সাবলীলভাবে খেলতে পারছিলেন না। শাই হোপ ৩২ রানে বোল্ড হন। বরুণ চক্রবর্তী শুরুর ধাক্কা দেন। রোস্টন চেজ ৪০ রান করেন।
যদিও ভারতের ফিল্ডিংয়ের মান খারাপ ছিল , একাধিক সহজ সুযোগ নষ্ট করলেন ভারতীয় ক্রিকেটাররা।তিন-তিনটি ক্যাচ পড়ল। রান আউটের সুযোগ নষ্ট করলেন বরুণ চক্রবর্তী। শেষ দিকে পাওয়ালে ৩৪ , হোল্ডার ৩৭ রান করেন, টি২০ বিশ্বকাপে সুপার আটের ম্যাচে ইডেনে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বুমরাহ ২ উইকেট নেন।
ভারতীয় ব্যাটিংয়ের নায়ক সঞ্জু। যাবতীয় সমালোচনা, বঞ্চনার জবাব দিলেন। কথায় আছে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ৫০ বলে অপরাজিত ৯৭ রান করে একাই প্রায় দলকে জেতালেন। সেই আনন্দে ভাসালেন ইডেনের ৬৫,৩৫৪ জন দর্শককে। ইশান, অভিষেক, সূর্যদের ব্যর্থতা ঢেকে একাই গম্ভীরভাব কাটিয়ে দিলেন। ম্যাচ জিতিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।
ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখার ফাঁকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ আলাপচারিতা সারলেন আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা, সচিব দেবজিৎ সাইকিয়া প্রমুখ।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
21h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
