মারা গেলেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। বেশ কয়েকদিন ধরেী গুরুতর অসুস্থ অবস্থাতে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে শনিবার সন্ধেয় অবস্থার অবনতি ঘটে। রবিবার ভোরে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আমেরিকার রিপাবলিকান পার্টি। মৃত্যুর সময় গ্রাহামের বয়স হয়েছিল ৭১ বছর। গ্রাহামের কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে এই সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।" 

১৯৯৪ সালে সাউথ ক্যারোলাইনার থার্ড কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে লিন্ডসে গ্রাহাম প্রথমবার মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সদস্য নির্বাচিত হন। এর ঠিক পরের বছর, অর্থাৎ ১৯৯৫ সালে তিনি মার্কিন বিমানবাহিনীতে রিজার্ভ সদস্য হিসেবে যোগ দেন। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের সদস্য (সিনেটর) নির্বাচিত হন। প্রতিরক্ষা ইস্যুতে কঠোর অবস্থানের পক্ষে ছিলেন। এমনকি ভারতে ৫০০ শতাংশ শুল্ক চাপানোর জন্য তিনিই দায়ী ছিলেন। রুশ তেল কেনার অভিযোগে একাধিকবার ভারতের উপর ৫০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তবে আমেরিকা ভারতের অর্থনীতি ধ্বংস করে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। 

২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনেও তিনি সাউথ ক্যারোলাইনা থেকে সিনেটর হিসেবে পুনর্নির্বাচিত হন। দীর্ঘ ৩৩ বছর সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের পর ২০১৫ সালে বিমানবাহিনী থেকে অবসর নেন। রাজনৈতিক জীবনের শুরুর দিকে লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তবে পরবর্তী সময়ে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও ক্যাপিটল হিলে তাঁর সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন হয়ে ওঠেন। ২০২০ সালের নির্বাচনে তিনি চতুর্থবারের মতো সিনেট সদস্য নির্বাচিত হন। তিন দশকেরও বেশি সময় ধরে মার্কিন আইনসভা ও নীতি নির্ধারণের কাজ করেছিলেন। লিন্ডসে গ্রাহামের আচমকা মৃত্যুতে আমেরিকায় শোকের ছায়া।