বাংলার ভোটের আগে ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নাটক কেন্দ্রের!

বাংলার প্রতি দিনের পর দিন প্রতিহিংসা মূলক আচরণ, বাংলা ভাষা-সংস্কৃতিকে অপমান, সংসদে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে "বঙ্কিম দা" সম্বোধনের পর এবার 'বন্দে মাতরম' নিয়ে নতুন নাটক কেন্দ্রের। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ‘বন্দে মাতরম্’ নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হল (The Ministry of Home Affairs has issued new guidelines regarding 'Vande Mataram')। বলা হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠান ও দেশের সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পরে ‘বন্দে মাতরম’ বাজাতে হবে। উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে এই গানের প্রতি সম্মান জানানো বাধ্যতামূলক করা হয়েছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রবেশ ও প্রস্থানের সময়ে ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে হবে। পদ্ম পুরস্কারের মতো নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও এই গান বাজানো হবে। তবে সিনেমা হলে ‘বন্দে মাতরম’ বাজানো বাধ্যতামূলক নয়।
Sponsored

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তে এবার ‘বন্দে মাতরম’র ছ’টি স্তবকই পরিবেশন করা হবে। ১৯৩৭ সালে গানটির চারটি স্তবক বাদ দেওয়া হলেও নতুন নির্দেশিকায় সেই চারটি স্তবক অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। গত বছর এই বিষয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হলে প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, জওহরলাল নেহরু সংখ্যালঘু তোষণ করে ওই চার স্তবক বাদ দিতে বলেছিলেন। তিনি মহম্মদ আলি জিন্নার পথ অনুসরণ করেছিলেন। যদিও এই নিয়ে রাজনৈতিক মহলে বিষয়টিকে বিজেপির মিথ্যা অপপ্রচার বলেই গণ্য করা হয়েছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি তীব্র করতে মোদি সরকার ও বিজেপি এই বিষয়গুলির মাধ্যমে সংকীর্ণ রাজনীতিটাই বড় করে তুলছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, ‘বন্দে মাতরম’ নিয়ে ফের একবার জাতীয় স্তরে নতুন করে বিতর্কের সৃষ্টি হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
