Site Logo

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

EBBS Desk·
তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায় আগুন লাগে। পুড়ে মৃত্যু হয় দু'জনের। এই নিয়ে ঘটনার দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী চার সদস্যের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। আরও পড়ুন: প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

Sponsored

Sranchi In Article

মঙ্গলবার রাতেই এই ঘটনায় FIR দায়ের করা হয়। অভিযোগ ছিল, ওই বাড়ির কাঠামো ঠিক নিয়ম মেনে বানানো হয়নি এবং কোনও অনুমতি ছাড়াই কারখানাটি চালানো হচ্ছিল। ওই কারখানার মধ্যে দমকলের ঢোকা বা বেরনোর রাস্তাও তৈরি করা হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার দুপুর নাগাদ এই বাড়ির দোতালায় ভয়াবহ আগুন লাগে। আতঙ্কে কর্মীরা দিশেহারা হয়ে বাথরুমে আশ্রয় নেন। পরে উদ্ধারকারীরা তাঁদের বাইরে বের করেন। কিন্তু আগুনে ঝলসে মারা যান দুই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন।

ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঘটনাটি নিয়ে চার সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার, পুর কমিশনার, দমকল এবং ক্ষুদ্র-মাঝারি শিল্প দফতরের সচিবকে নিয়ে এই কমিটি তৈরি হয়েছে। বুধবার সকাল ১১ টা নাগাদ সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন তিনি। কিন্তু তার আগেই মধ্য রাতে কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →