বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী কুণালকুমার ঘোষ (Kunal Ghosh)। অভিযোগ, তৃণমূলের কিছু অতি উৎসাহী কর্মী সিপিআইএম (CPIM) প্রার্থী পারমিতা রায়ের (Paramita Ray) পোস্টারের উপর দলীয় প্রার্থীর পোস্টার সেঁটে দেন। শুক্রবার সন্ধেয় প্রচারের সময় সেই খবর জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছন কুণাল। নিজের দলের কর্মীদের ডেকে কড়া বার্তা দেন তৃণমূল প্রার্থী। একই সঙ্গে নিজের হাতে নিজেরই প্রচারের পোস্টার (Poster) ছিড়ে দিয়ে বলেন, "তৃণমূলের পরিস্থিতি এমন হয়নি, যে অন্য দলের প্রার্থীর পোস্টারের উপর পোস্টার মারতে হবে। এসব বাম আমলে হত।"
Sponsored



আরও পড়ুন : SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের
তৃণমূল সূত্রে খবর, গড়পাড় রোডের কাছে সিপিএম প্রার্থী পারমিতার পোস্টারের উপরে দলের কয়েকজন কর্মী অতি সক্রিয়তা দেখিয়ে কুণালের পোস্টার সাঁটিয়ে দেন। খবর পেয়েই সেখানে যান তৃণমূল নেতা। সব দেখেশুনে কুণাল নিজেই তাঁর ভোট প্রচারের দেওয়ালে লাগানো পোস্টার ছিঁড়ে দেন৷ শুধু তাই নয়, দলীয় কর্মীদের নির্দেশ দেন সিপিএমের পার্টি অফিস থেকে তাদের পোস্টটা নিয়ে এসে ওই জায়গায় লাগিয়ে দিতে। তৃণমূল প্রার্থীর কথায়, "এসব বামেদের আমলে হত৷ সমস্ত রাজনৈতিক দলের অধিকার আছে নিজেদের প্রচার করার৷ মানুষের যাঁকে পছন্দ হবে তাঁকে ভোট দেবেন৷ কিন্তু অন্য দলের প্রচারে বাধা দেওয়া কখনওই সমর্থনযোগ্য নয়৷ আমি পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করি। এরকম পরিস্থিতি হয়নি, যে অন্য দলের পোস্টারের ওপর পোস্টার সাঁটতে হবে।" তবে স্থানীয় তৃণমূল সূত্রে খবর, ওই দেওয়ালটি তৃণমূলের পোস্টার এবং ওয়ালিং-এর জন্য দলের তরফ থেকে রাখা হয়েছিল। সেখানে রামেরা পোস্টার মারে। কিন্তু তা সত্ত্বেও বিরোধী দলের প্রার্থীর পোস্টারের উপর পোস্টার সাঁটানোয় দলীয় কর্মীদেরই কড়া বার্তা দিলেন কুণাল ঘোষ। যা দেখে তাজ্জব বিরোধী নেতৃত্ব। আর তৃণমূল প্রার্থীর এই রাজনৈতিক সৌজন্যে মুগ্ধ স্থানীয়রা।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
