ঘোষণা হতেই রাজপথে তৃণমূল প্রার্থীরা, অলিগলি প্রচারে শশী থেকে শ্রেয়া

২৯১ আসনে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপর দিন অর্থাৎ বুধবার সকাল থেকেই কড়া রোদ উপেক্ষা করে জনসংযোগ তথা প্রচারে নেমে পড়েছেন উত্তর কলকাতার (North Kolkata) তৃণমূল প্রার্থীরা। প্রচারে নেমেছেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ড. শশী পাঁজা (Shashi Panja)। তৃণমূলের কর্মীদের সঙ্গে নিয়ে এদিন প্রচারে গিয়ে তিনি বলেন, "আমি এই এলাকায় অনেক কাজ করেছি। মানুষের উপর আমার আস্থা আছে। এখানে বিজেপির কোনও জায়গা ছিল না। এখনও নেই।"
Sponsored

এদিন প্রচারে রাস্তায় নামতে দেখা গেল বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষকে। রাস্তায় নেমে এদিন দেওয়াল লিখতেও দেখা কুণালকে। প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে কুণাল বলেন, "অনেক অগ্নিপরীক্ষা দিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। যাঁরা সোশ্যাল মিডিয়ায় আমাকে ব্যক্তি আক্রমণ করেন দম থাকলে তাঁরা এই বেলেঘাটায় এসে লড়ে দেখান।" আরও পড়ুন: নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর
বুধবার থেকেই প্রচারে নেমেছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। জোরকদমে প্রচার শুরু করেছে জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়। ২০১১ সাল থেকে তৃণমূলের কাউন্সিলর তিনি। অন্যদিকে এন্টালির পূর্ব বিধায়ক স্বর্ণকমল সাহা, তিনি এবার টিকিট পাননি। এই সিটে লড়বেন তাঁর ছেলে সন্দীপন সাহা। সন্দীপন ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনিও এদিন প্রচার শুরু করেছেন। তিনি জানিয়েছেন, দল আমার উপর ভরসা রেখেছে। সেই মর্যাদা আমাকে রাখতে হবে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
