বাংলার জয়, তৃণমূলের দাবিকেই সুপ্রিম-মান্যতা: ধর্নামঞ্চ থেকে লড়াইয়ের বার্তা অভিষেকের

“আমরা যে যে দাবি তুলেছিলাম, প্রত্যেকটা দাবিকে সুপ্রিমকোর্ট মান্যতা দিয়েছে“-মঙ্গলবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, এই জয় বাংলার জয়, মা-মাটি-মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের জয়। একই সঙ্গে এদিন ফের মঞ্চ থেকে তৃণমূল সভানেত্রীকে ধর্না প্রত্যাহারের আর্জি জানান অভিষেক। সেই অনুরোধ মেনে ধর্না আপাতত তুলে নেন মমতা।
Sponsored

এদিন, ধর্নামঞ্চে বলতে উঠে সুপ্রিম কোর্টে (Supreme Court) এসআইআর (SIR) মামলা প্রসঙ্গ তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর দাবি, তৃণমূলের দাবিকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেন, “আজ সুপ্রিম কর্টে এসআইআর-এর শুনানি ছিল। আমাদের যে আশঙ্কা ছিল, একতরফা, কোনও রকম সুযোগ না দিয়ে, গায়ের জোরে, বিজেপির চাপে প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে এবং তাঁদের আবেদনের সুযোগ থাকছে না, আমরা এই পয়েন্ট আজ সর্বোচ্চ আদালতের সামনে রেখেছিলাম। আমাদের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে তা জানিয়েছে।“ অভিষেকের (Abhishek Banerjee) কথায়, “সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে। শুধু তাই নয়, শীর্ষ আদালত আজ, যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁরা যাতে আবার আবেদনের সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি-সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলের ট্রাইবুন্যাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, এই জয় গণতন্ত্রের জয়, মা-মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জন্য, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়।“ এই জয়কে বাংলার মানুষের জয় বলে মন্তব্য করেন অভিষেক। বলেন, “এই জয় বাংলার জয়। আপানাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, একা কোনওদিন, কোনও কাজ সম্পূর্ণ করতে পারে না। মমতা ব্যানার্জি পথ দেখিয়েছেন, তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছেন। মাথার উপর ১০ কোটি আম্নুষের ভালবাসা-শুভেচ্ছাকে পাথেয় করে লড়াই লড়ছে তৃণমূলের সৈনিকেরা।“
অভিষেক জানান, “আমরা মাঠেও আছি, সংসদেও লড়ছি, কোর্টেও লড়ছি।“ তাঁর অভিযোগ, “এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ১৫ দিনের কাজ, তিন-চার মাস লাগাতে চাইছে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে আমরা বাংলার কেস স্পেশাল কেস হিসেবে দেখব। নির্বাচনের একদিন আগে পর্যন্ত প্রয়োজনে ভোটার তালিকায় নাম উঠবে।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “আমরা যে যে দাবি তুলেছিলাম, প্রত্যেকটা দাবিকে সুপ্রিমকোর্ট মান্যতা দিয়েছে।“
অভিষেকের অভিযোগ, নির্বাচন কমিশনের (Election Commission) উপর ভরসা রাখেনি দেশের শীর্ষ আদালতও। সেই কাকণে কমিশনকে একতরফা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয়নি।
এর পরে তৃণমূল সুপ্রিমোকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, “আমি সকলের অনুমতি নিয়ে দিদিকে অনুরোধ করব, আমি কালকেও বলেছিলাম, আপনি যে দাবি নিয়ে বসেছিলেন, সেটাকে দেশের সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছে। এখনও অনেকদিন লড়াই আছে। আপনাকে বাংলার ১০কোটি মানুষের স্বার্থে সুস্থ থাকতে হবে, বাকিটা আমরা বুঝে নেব।“
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
5h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
