চতুর্থ দিনে ধর্না: বৈঠকের মধ্যেই কমিশনের বিরুদ্ধে সরব হবেন মমতা

বৈধ ভোটারদের গণতান্ত্রিক অধিকার কিভাবে কেড়ে নিচ্ছে কেন্দ্রের সরকারের দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন, মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকে তা প্রতিদিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে রবিবার শহরে পৌঁছে রাজ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar, CEC)। সোমবার দিনভর নির্বাচন প্রস্তুতিতে একাধিক বৈঠক করবেন তিনি। সেই সঙ্গেই ধর্না মঞ্চ (dharna mancha) থেকে তাঁর উপর চাপ বাড়াবেন তৃণমূল নেত্রী।
Sponsored

নির্বাচন কমিশনের সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ অ্যাডজুডিকেশন (adjudication) সমস্যার সমাধান। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও সমাধান হওয়া ভোটারদের কোনও তালিকায় (supplementary list) আজও পর্যন্ত তারা প্রকাশ করতে পারেনি। যা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জ্ঞানেশ কুমার সোমবার প্রথমেই এই সংক্রান্ত বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল (CEO Manoj Agarwal) এবং তাঁর দফতরের সঙ্গে। কোন পথে অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে সেখানেই।
কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সোমবারই নির্ধারিত রয়েছে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। সোমবারে তৃণমূলের তরফে প্রতিনিধি দল দেখা করবে জ্ঞানেশ কুমারসহ দেশের অন্য দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু ও বিবেক জোশি নেতৃত্বে ফুল বেঞ্চের সঙ্গে। দেখা করবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। আগে এই তালিকায় শশী পাঁজা, মহুয়া মৈত্র এবং সামিরুল ইসলামের নাম থাকলেও জরুরি ভিত্তিতে তা পরিবর্তন করে তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন : সোমে কমিশনের সর্বদলীয় বৈঠকে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল
একদিকে ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব দাবি উত্থাপন করেছেন তা কমিশনের ফুল বেঞ্চের সামনে তুলে ধরবেন তৃণমূলের এই প্রতিনিধিরা। অন্যদিকে সুপ্রিম-নিয়ম ভেঙে যেভাবে সাপ্লিমেন্টারি তালিকা (supplementary list) প্রকাশ এবং তার বিস্তারিত তথ্য পেশ এড়িয়ে চলেছে কমিশন, তা নিয়েও প্রশ্ন তোলা হবে। রাজ্যের এই প্রতিনিধিরা কমিশনের থেকে যে উত্তর পাবেন তা নিয়েই ধর্না মঞ্চ থেকেও সরব হবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
