- - - -প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।
প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত… — Mamata Banerjee (@MamataOfficial) February 23, 2026
দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী: মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
তৃণমূলে জন্মলগ্ন থেকে যে নেতৃত্বরা তাঁর পাশে থেকেছেন তাঁদের মধ্যে সব সময়ই প্রথম সারিতে উচ্চারিত হবে মুকুল রায়ের নাম। দীর্ঘ অসুস্থতার মধ্যে বারবার তাঁর সুস্থতা কামনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলনেত্রী হিসাবে পাশেও থেকেছেন। এই পরিস্থিতিতে আচমকা তাঁর প্রয়াণ গভীর বেদনার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি শোকবার্তায় তাঁর সেই বেদনার কথাই ব্যক্ত করলেন।
সামাজিক মাধ্যমে তিনি জানান, প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের আকস্মিক প্রয়াণের খবরে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি (Mukul Roy) আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।
দলের নেতা হিসাবে তাঁর অবদানগুলিই মনে পড়ছে তৃণমূল নেত্রীর। তিনি স্মরণ করেন, প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল।
আরও পড়ুন :
যে দীর্ঘ সময় ধরে মুকুল রায় প্রায় কোমা অবস্থায় ছিলেন, সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তাঁর প্রয়াণেও পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, অভিজ্ঞ নেতা ও সহকর্মীর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। শুভ্রাংশুকে বলব, মন শক্ত করো: এই সংকটে আমরা তোমার সঙ্গে আছি।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
কলকাতার নামী শপিংমলে একযোগে পুলিশ-দমকল অভিযান, বড়বাজারে হানা ড্রাগ কন্ট্রোলের
1d ago

হাইকোর্টের ৪৫-তম প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-স্পিকার
1d ago

আজ যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’, বিকেলে পথে নামবেন মুখ্যমন্ত্রী
1d ago

আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ, লাইভ সম্প্রচার ইউটিউবে
1d ago

সিসিটিভির চোখে ঠুলি! এই ‘ম্যাজিক জামা’ পরলে আপনি হবেন ভ্যানিশ?
2d ago







