ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করেছে নির্বাচন কমিশন (ECI) । এই তালিকায় রয়েছে হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রও (Bhawanipur Assembly )। এখানে রিটার্নিং অফিসার (Bhawanipur RO) হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ঘনিষ্ঠ সুরজিৎ রায়কে (Surajit Roy) পোস্টিং দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট RO বিরোধী দলনেতার হয়ে কাজ করেন বলে জানা গেছে। পক্ষপাত দুষ্ট অফিসারকে কেন ভোটের ভরকেন্দ্র ভবানীপুরে নিয়ে আসা হলো সে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস (TMC)।
Sponsored

ভবানীপুর কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্বাচনে লড়াই করছেন। এবারও ওই কেন্দ্রে তিনিই তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবার সেখানে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি অবশ্য নন্দীগ্রামেও (Nandigram ) প্রার্থী হয়েছেন। অভিযুক্ত রিটার্নিং অফিসার সুরজিৎ রায় এর আগের ভোটে শুভেন্দুর নির্দেশে কাজ করেছেন। তাঁকে তড়িঘড়ি ভবানীপুরে নিয়ে আসার পর থেকেই শোরগোল পড়ে গেছে। তাহলে কি ভোট পরিচালনার জন্যই এই বদলি? ভোটের সময় সুবিধা করতে মরিয়া বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজ করিয়েছে? তৃণমূল অভিযোগপত্রে জানিয়েছে, এই সুরজিৎ রায় আগে নন্দীগ্রাম-২ ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি যে শুভেন্দু-ঘনিষ্ঠ একথা সকলেই জানেন। বিরোধী দলনেতার যে কেন্দ্র থেকে লড়াই করছেন সেখানে ওই অফিসারের পোস্টিং হওয়ায় রায়ের পক্ষপাতহীনতা ও স্বাধীনতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এছাড়াও, তাঁর বর্তমান পদ (Additional Director of Land Records) তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সাধারণত সব বিধানসভা কেন্দ্রে ভোটের সময় একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। প্রার্থীদের নমিনেশন গ্রহণ থেকে নির্বাচনের সময় প্রাথমিক দায়িত্বভার এই অফিসারদের উপরই থাকে। তাই এই পদে দায়িত্বশীলদের উপর পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ থাকলে ভোট পরিচালনার স্বচ্ছতা নিয়ে ভোটারদের মনে প্রশ্ন উঠবে বলে দাবি রাজ্যের শাসকদলের।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
