Site Logo

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

EBBS Desk·
আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক বৃহস্পতিবার যোগ দিতে পারেন এমন সম্ভাবনার কথা তিনি জানিয়েছিলেন। তার আগেই রাজ্যের আরেক তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) ফেসবুক পোস্ট (Facebook post) ঘিরে নতুন করে জল্পনা।

Sponsored

Sranchi In Article

কামারহাটির বিধায়ক মদন মিত্র সম্প্রতি তৃণমূলের প্রত্যেকটি সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) সমর্থন করা তৃণমূলের টিকিটে জেতা বিধায়কদের সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে। তবে বুধবার রাতে যে ফেসবুক পোস্ট করেছেন মদন মিত্র তা ঘিরে ভিন্ন ইঙ্গিতের জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন : সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

মদন মিত্র নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিত পূর্ণভাবে লিখেছেন, আজকের শিক্ষা - আনইনস্টল ইওর পাস্ট। আপডেট ইওর ফিউচার। এই বার্তার মধ্যে রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বেক করছেন রাজনীতিকরা। তবে কি রাজনীতির অতীতকে পিছনে ফেলে রাজনীতিতে নতুন ভবিষ্যৎ তৈরি করতে চাইছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, উঠেছে প্রশ্ন। তবে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার যে বিধায়কের তাঁদের সঙ্গে যোগদানে সম্মতির আভাস দিয়েছিলেন সেই ৬৫ তম বিধায়ক মদন মিত্র, এমন সম্ভাবনাও তৈরি হয়েছে।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →