রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik)। বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানকে পদত্যাগ পত্র দিয়েই বিজেপি নেতা নিশিকান্ত দুবের (Nishikant Dubey) বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন তিনি। তাহলে কি বিজেপিতে যাচ্ছেন প্রকাশ, সরাসরি কিছু না বললেও তেমনই সম্ভাবনার রাস্তা খোলা রাখলেন তৃণমূল নেতা, মনে করছে রাজনৈতিক মহল। ১৩ জনের মধ্যে তিনজন ইস্তফা দেওয়ায় এই মুহূর্তে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো ১০।
Sponsored

ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর বিধানসভা, লোকসভার পর রাজ্যসভাতেও ঘাসফুল শিবিরের ভাঙ্গন অব্যাহত। প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়ের দেখানো পথেই ইস কথা দিয়েছিলেন সুস্মিতা দেব। এবার সেই পথ অনুসরণ করলেন প্রকাশ চিক বরাইক। ২০১৯ সাল পর্যন্ত রাজ্যসভায় তাঁর মেয়াদ ছিল। কিন্তু এদিন সকালে চেয়ারম্যানের কাছে ইস্তফা পত্র জমা দেন তিনি। শুধু সংসদে পদ নয় দলও ছাড়ছেন প্রকাশ। কেন এই সিদ্ধান্ত তা নিয়ে সরাসরি কিছু না বললেও, যেভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পরই বিজেপি নেতার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন তাতে খুব স্বাভাবিকভাবেই পদ্মফুলে যোগদানের সম্ভাবনা জোরালো হচ্ছে। শুভেন্দু অধিকারীকে 'দাদা' সম্বোধন করে তাঁর নির্দেশ মতো আগামিতে কাজ করার কথা জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
