কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির। তৃণমূলের সাংসদ ভাঙিয়ে সংসদে বিজেপির একছত্র আধিপত্য প্রতিষ্ঠার খেলায় কোন পদক্ষেপ নেবেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ (TMC MP), তা সময় বলবে। তবে তাঁরা কোনও পদক্ষেপ নেওয়ার আগে এলাকায় যাঁদের জনপ্রতিনিধিত্ব সংসদে (Parliament) তাঁরা করছেন, তাঁদের থেকে উত্তর জানার দাবি জানালেন তৃণমূল রাজ্য মুখপাত্র বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
Sponsored

বিধানসভার পরে সংসদেও তৃণমূল সাংসদদের বিদ্রোহী ভাবের কিছু প্রকাশ ঘটেছে। আদতে তাঁদের পদক্ষেপ যে জনপ্রতিনিধিত্বেরই বিরোধী এদিন স্পষ্ট করে দিলেন মুখপাত্র কুণাল ঘোষ। তিনি মনে করিয়ে দিলেন, যাঁরা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, কেউ বিধায়ক, কেউ সাংসদ হতে পারেন। তাঁরা সিদ্ধান্তগুলি নেওয়ার সময় দয়া করে এলাকায় একটা কর্মিসভা করে নিন। কারণ আপনি যে প্রতীকে জিতেছেন সেই প্রতীকটা তৃণমূল কংগ্রেসের (TMC symbol)। যে ছবিটা ব্যবহার করে জিতেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যাঁরা ভোট করেছেন আপনার হয়ে তাঁরা তৃণমূল কংগ্রেসের কর্মী। আর যাঁরা ভোটার তাঁরা ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে।
Sponsored

আর তৃণমূল সাংসদরা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দলের মুখপাত্রের বার্তা, এলাকায় যান। বিধায়ক হোন, বা সাংসদ (TMC MP) হোন। একটা কর্মিসভা ডাকুন। তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল।
Sponsored

আদতে নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মধ্যে যে আচরণ তৃণমূলের জয়ী বিধায়কদের একটি শ্রেণি করে চলেছেন, তা যে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ভালোভাবে নেননি, তাও স্পষ্ট করে দেন কুণাল। তাঁর দাবি, যাঁরা ওদিকে সই করেছেন, তাঁদের উপর প্রচুর চাপ রয়েছে। অনেকের উপর নানা মামলা মোকদ্দমা রয়েছে। তার জন্য হয়তো অক্সিজেনের সরবরাহ কম মনে হচ্ছে। তবে এখনও আঙুলের রঙ যায়নি। যে সময়ে দাঁড়িয়ে কথা বলছি তখনও বিজেপির দফতর বণ্টন হয়ে উঠতে পারেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, ছবি লাগিয়ে জেতা বিধায়করা কয়েকজন যা কাজ করছেন, তা অনভিপ্রেত। তবে গোটা দলের কর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন। হয়তো সংখ্যাতত্ত্বে কম, কিন্তু তাঁরা মুখে যে কারণ বলছেন সেটা তাঁদের আসল কারণ নয়।
Sponsored

আরও পড়ুন : বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি
Sponsored

সেই সঙ্গে এই দলবদলু বিধায়কদের বিধায়ক কুণাল ঘোষের বার্তা, যদি দলটা খারাপ হত তাহলে যাঁরা এক মাস আগে দলের প্রার্থী (TMC candidate) হলেন কেন? যাঁরা এক মাস আগে সেই প্রার্থীপদ নিয়েছেন, সরকারে থাকলে তখন মমতাদি বা অভিষেকের বাড়ি যেতেন মন্ত্রী হওয়ার জন্য। এখন বিরোধী বলে অসুবিধা হচ্ছে। যাঁরা এটা করছেন করতে পারেন, তাঁদের অনেক স্বার্থ আছে। কিন্তু এক মাস হয়নি, আমি বিশ্বাসঘাতকতা করে চলে যাব, এই জিনিস হয় না।
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
