সরকারি আবাস ছেড়ে পুলিশ অবসার্ভার সাগরিকা হোটেলে কেন? ভিডিও দেখিয়ে প্রশ্ন তৃণমূলের

''যত দিন যাচ্ছে নির্বাচন কমিশন দাঁত, নখ বার বের করছে'', বুধবার ফের নির্বাচন কমিশনকে নিশানা করল তৃণমূল কংগ্রেস। এমনকি এদিন সাংবাদিক বৈঠক থেকে পুলিশ অবসার্ভারের আসল রূপ তুলে ধরলেন চন্দ্রিমা ভট্টাচর্য ও বেলেঘাটার তৃণমূল কংগ্রেস(TMC) প্রার্থী কুণাল ঘোষ(Kunal Ghosh)।
Sponsored

কুণাল ঘোষ একটি হোয়াটস্যাপ চ্যাটের ছবি ও ভিডিয়ো প্রকাশ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন। বলেন, ''আলিপুরের একটি সরকারি মেসে ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভারের থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তিনি সাগরিকা হোটেলের ২০৮ নম্বর ঘরে থাকছেন। সেখানেই মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষ, ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার ও তাঁদের এজেন্টদের সঙ্গে বৈঠক করেছেন। ভোটের আগে তৃণমূলের অসংখ্য দক্ষ নেতাদের নাম পর্যবেক্ষককে দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের যাতে বিভিন্নভাবে হেনস্তা করা হয় সেই আলোচনা হয়েছে পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে। সোমবার রাতের অন্ধকারে এই বৈঠক হয়েছে। উত্তর আছে ওখানে কিসের মিটিং চলছিল? বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যবেক্ষকরাও নিজেদের ওই গ্রুপে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে অন্যায় নির্দেশ দেওয়ার অভিযোগ তুলেছেন। প্রশ্ন তোলায় হিমাচল প্রদেশ থেকে আসা সি পলরসু নাম আইএএস অফিসারকে পর্যবেক্ষকদের গ্রুপ থেকে বার করে দেওয়া হয়েছে।''
মুখ্য নির্বাচন কমিশনারকে এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ডেরেক ও’ব্রায়েন।
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘যত দিন যাচ্ছে নির্বাচন কমিশন দাঁত, নখ বার বের করছে। তাঁদের অবজার্ভাররা চূড়ান্ত পক্ষপাতদুষ্ট। বিজেপির হয়ে দলদাসের মতো কেউ কেউ আচরণ করছেন। যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে। রাস্তায় সেনা, সাজোয়া গাড়ি নামিয়ে দিয়েছে। ট্যাঙ্ক নামানো, আকাশে যুদ্ধবিমান ওড়ানো বাকি।’’ এরপরেই তিনি মুখ্যমন্ত্রীকে অপমান করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে বলেন, যিনি নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করতে পারেনা তিনি আবার নারী সম্মান নিয়ে বক্তব্য রাখেন? মহিলাদের টাকা দেওয়ার কথা বলেন? আগে ক্ষমতায় আসুন তবে তো দেবেন। দিল্লিতে দিয়েছেন? বিহারে তো টাকা ফেরত চাইলেন? মা বোনেদের অনুরোধ করবো ওদের ফাঁদে পা দেবেন না। যেটুকু আছে সেটুকুও নিয়ে নেবে।''
এরপরেই কুণাল ঘোষ(Kunal Ghosh) কমিশনের সাজো সাজো রব নিয়ে কটাক্ষ করে বলেন, ‘‘ভোটের আগে একটু ট্যাঙ্কটা দেখিয়ে দিন। যুদ্ধ বিমানটাও দেখিয়ে দিন। তাহলে আমাদের হারানোর আনন্দ বেশি হবে। বাংলার আনন্দটা বেশি হবে। প্রথমে ভোটারদের ভোটের অধিকার কেটে বাদ দিয়েছে। মহল তৈরি করছে। যাঁদের পাঠাচ্ছে, তাঁদের বলে দিচ্ছে বিজেপি কর্মীদের, বিজেপি প্রার্থী, বিজেপি এজেন্টদের সঙ্গে গোপনে মিটিং করুন। কী কী করতে হবে বিজেপিকে বলে দেওয়া হচ্ছে, এত কিছু করেও তো ত্রিশ থেকে চল্লিশে তোলার চেষ্টা হচ্ছে। বিজেপি গোহারা হারছে। আড়াইশোর বেশি সিট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরছেন।’’
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
