রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের: প্রাক্তন পুলিশ কর্তা থেকে অভিনেত্রী তালিকায়

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য ঘোষণা করা হল প্রার্থী তালিকা। তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার (former DGP Rajiv Kumar), অভিনেত্রী কোয়েল মল্লিক (Koyel Mallick), রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)। নির্বাচনের নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দেবেন তাঁরা। তৃণমূলের তরফে জানানো হল শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে আরও একবার তৃণমূলের তরফে সাংসদ হিসাবে মহিলা প্রতিনিধিদের গুরুত্ব তুলে ধরা হল।
Sponsored

তৃণমূলের প্রার্থী তালিকার মধ্যে একমাত্র রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় সংসদে পরিচিত মুখ। সেই সঙ্গে সরাসরি রাজনীতির সঙ্গে যোগও তাঁরই রয়েছে। বাকি তিনজনই রাজনীতিতেই প্রথমবার। বাবুল সুপ্রিয় ২০১৪ ও ২০১৯ সালের দুই লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে আসানসোল থেকে জয়লাভ করেন। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। তবে ২০২১ সালে তৃণমূলের যোগ দেওয়ার পর থেকে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন। সংসদে পরিচিত মুখ বাবুল সুপ্রিয়কে এবার রাজ্যসভায় (Rajyasabha) পাঠাচ্ছে তৃণমূল।
তবে রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমারের রাজ্যসভার মনোনয়ন আগে থেকে আন্দাজ করার মতো ছিল না। রাজ্য সরকার ডিজি পদে রাজীব কুমারের অবসর গ্রহণ আসন্ন হওয়ার পরেও তাঁকে ডিজি হিসাবে চেয়েছিল। তাঁর নাম নতুন করে ডিজিপির (DGP) পদের জন্য তালিকায় পাঠানো হয়েছিল। তবে তা না মঞ্জুর হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে রাজ্যসভার (Rajyasabha) টিকিটের পুরস্কার, এমনটাই মনে হচ্ছে। আগে থেকেই তৃণমূল প্রশাসনের আস্থাভাজন ছিলেন রাজীব কুমার, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক পদক্ষেপে বোঝা গিয়েছিল।
সেই সঙ্গে চার রাজ্যসভার আসনে দুই পুরুষ প্রার্থী ও দুই মহিলা প্রার্থী রেখে তৃণমূল কংগ্রেস বাংলায় মহিলাদের গুরুত্বের কথা ফের একবার তুলে ধরল। বারবার তৃণমূল স্তর থেকে সংসদ পর্যন্ত মহিলাদের গুরুত্বের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা মাথায় রেখেই রাজ্যের কথা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court) তুলে ধরা আইনজীবী মেনকা গুরুস্বামীকে (Menaka Guruswamy) রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত তৃণমূলের। রাজ্যের এসআইআর মামলায় যেভাবে রাজ্যের পক্ষে সওয়াল করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুর অসম্মানের প্রতিবাদে সরব হন, তার স্বীকৃতি তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে দিতে চায় তৃণমূল।
আরও পড়ুন : তৃণমূলের মহিলা ব্রিগেটের জোড়া কর্মসূচি: ‘বসন্ত আজ বঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’
যদিও অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koyel Mallick) রাজ্যসভার জন্য মনোনয়ন একেবারেই আকস্মিক। রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখা কোয়েল যে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন তেমনটা ইঙ্গিত তৃণমূলের তরফে আগে দেওয়া হয়নি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়ি পৌঁছে যাওয়ার কারণ এবার কিছুটা স্পষ্ট হচ্ছে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
