Site Logo

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

EBBS DESK·
থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল
নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে স্ট্র্যান্ড রোডে নতুন ECO অফিস চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। পরে কমিশনের ভিতরের ভিডিও ও ছবি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শশী পাঁজা (Shashi Panja)। তাঁর অভিযোগ, "গতকালের অভিযোগের পরেও কমিশনের দফতরে কাঁড়ি কাঁড়ি, থলি থলি ফর্ম-৬ ঢুকেছে। মঙ্গলবার শুভেন্দুর অধিকারী বেরনোর পরেই পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তি ব্যাগ ভর্তি ফর্ম ৬ নিয়ে ঢুকেছে ইসি অফিসে।" সাংবাদিক বৈঠক থেকে সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখিয়ে শশী অভিযোগ করেন, “শুভেন্দু অধিকারী আজ কমিশনের দফতর থেকে বেরনোর পরেই সেই অফিসে ঢোকেন পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তি। বিএলও-রা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। প্রায় ৪০০টারও বেশি ফর্ম-৬ উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে।” বিস্ফোরক অভিযোগ করে মন্ত্রী বলেন, “যাঁরা কমিশনের দফতরে ফর্ম-৬ ঢোকানোর কাজ করছেন, তাঁরা বিজেপির ক্যাডার।” হাজার হাজার ফর্ম 6 বেআইনিভাবে নির্বাচন কমিশনে ঢুকছে- এই অভিযোগে সোমবারই কমিশনের অফিসে (ECO) গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে বলেন তিনি। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ দেখাতে পারেনি কমিশন। তীব্র সমালোচনা করে শশী বলেন, “মানুষের ভোটাধিকার নিয়ে খেলা চলছে। পরাজয়ের ভয়েতেই এমন ষড়যন্ত্র করছে বিজেপি।” শশীর কথায়, ওই ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে ৪০০-রও বেশি ফর্ম-৬— যা নতুন ভোটার নাম অন্তর্ভুক্তির জন্য ব্যবহৃত হয়। বৈঠকে উপস্থিতদের সামনে সিসিটিভি ফুটেজ দেখিয়ে তিনি বলেন, এটাই তাঁর অভিযোগের ‘প্রমাণ’। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ব্যাগ নিয়ে ঢুকছেন। কয়েকটি মিডিয়া তাঁকে এই ব্যাগ নিয়ে প্রশ্ন করলে তিনি কার্যত পালিয়ে বাঁচেন। এ ছাড়াও কমিশনের সিসিটিভি ফুটেজেও দেখা যায় বেশ কয়েকজন ফর্ম ৬ ব্যাগ ভর্তি ঘরে ঢুকছে। মন্ত্রী বলেন, মানুষের ভোটাধিকার নিয়ে খেলা চলছে। পরাজয়ের ভয়েই এমন ষড়যন্ত্র করছে বিজেপি। - - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →