তৃণমূল কংগ্রেসকে ২১ জুলাই কর্মসূচির জন্য স্থান নির্দিষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিড়লা প্ল্যানেটোরিয়ামের (Birla Planetarium) সামনে এক দিকের রাস্তা ব্যবহার করে কর্মসূচি করার অনুমতি দিয়েছে কোর্ট। এর জেরে আদালতের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool supremo Mamata Banerjee)। একইসঙ্গে তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তাও দিয়েছেন তিনি।
৪০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় শহিদ-তর্পণ কর্মসূচি করেছেন। এবারও করবেন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের তরফে মেয়ো রোড (Mayo Road) চাওয়া হয়েছিল। দেওয়া হয়নি। এখন বিড়লা প্ল্যানেটোরিয়ামে হবে শহিদ-তর্পণ কর্মসূচি করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সকালে ১১ টা থেকে কর্মসূচি শুরু হবে। সকলকে আহ্বান জানিয়েছেন নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেছেন,"পুলিশ যদি জোর করে অন্য জায়গায় ঢুকিয়ে দেয় আপনাদের তাহলে বাঁধ ভেঙে এখানে চলে আসবেন।" তিনি সাফ জানিয়ে দিয়েছে ২১ জুলাইয়ের আগের দিন যেমন তিনি জায়গা দেখতে যেতেন এবার তিনি যাবেন। মঞ্চ দেখবেন। তাঁর সাফ কথা, "দল থেকে অনেক বেইমানরা চলে গিয়েছে। আমি একা থাকলেও শহিদ-তর্পণ করতাম" আদালত জানিয়েছে, ২১ জুলাই বিকেল সাড়ে ৩টে পর্যন্ত করা যাবে ওই কর্মসূচি। এই কর্মসূচিতে শহিদ পরিবারের সকলকেই আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
















