রাহুল-সোনিয়ার ফোন, আসছেন অখিলেশ: বিরোধী জোট শক্তিশালী করার বার্তা তৃণমূল সুপ্রিমোর

“সোনিয়াজি আমাকে ফোন করেছিলেন। অখিলেশ যাদব (Akhilesh Yadav) কাল আসছে।“ মঙ্গলবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী জোট শক্তিশালী করার বার্তা তৃণমূল (TMC) সুপ্রিমো তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি জানান, কংগ্রেস হাইকম্যান্ড থেকে শুরু করে রাহুল গান্ধী (Rahul Gandhi), অখিলেশ যাদব-সহ ইন্ডিয়া শিবিরের নেতাদের সঙ্গে কথা হয়েছে মমতার।
Sponsored

এদিনস কালীঘাটে সাংবাদিক বৈঠকে তৃণমূল সভানেত্রী বলেন, “সোনিয়াজি আমাকে ফোন করেছিলেন। রাহুল গান্ধী করেছিলেন, অরবিন্দ কেজরিওয়াল করেছিলেন। হেমন্ত সোরেন, তেজস্বী যাদব সঙ্গে কথা হয়েছে। অখিলেশ যাদব আজই আসতে চাইছিল। আমি বললাম কাল আসতে। তারপর একে একে সবাই আসবেন।”
নির্বাচনের আগে প্রচারে গিয়েও মমতা (Mamata Banerjee) জানান, দিল্লি থেকে মোদি সরকারকে সরানোর টার্গেট তাঁদের। সেই কথায় সূত্র ধরে মমতা বলেন, “ইন্ডিয়া টিম আমার সঙ্গে আছে। আমি এবার ছোট্ট কর্মীর মতো ইন্ডিয়া জোটকে শক্তিশালী করব। খুব শক্তিশালী জোট হবে।”
তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, “সব জায়গার মতো বাংলাতেও কেন্দ্র সরকার গণতন্ত্র ধ্বংস করল। পক্ষপাতদুষ্ট কমিশন। কাউন্টিং সেন্টার দিল্লি থেকে ক্যাপচার হয়েছিল। ইন্ডিয়া টিম আমার সঙ্গে আছে।” বিরোধী জোটের অন্যতম শরিক তৃণমূলের পাশে যে অন্য শরিকরা রয়েছেন, সেটা স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী। তাঁর কথায়, “বাংলা এবং অসমের ভোট চুরি হয়েছে। এটা বিজেপির বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।”
কার্যত তৃণমূলের পাশে থাকার বার্তা দিয়ে রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় পোস্ট করে বার্তা দেন, তৃণমূলের জয়ে যেন উচ্ছ্বাস প্রকাশ না করেন কংগ্রেসের নেতা কর্মীরা। তাহলে কি আগামী দিনে কাছাকাছি আসবে তৃণমূল ও কংগ্রেস? এ প্রশ্নের জবাবে সরাসরি কিছু না বলে মমতা জানান, “এসব দলীয় কৌশল নিয়ে আমি এখনই কিছু বলব না।”
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
7h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
14h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
17h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
