এবার বিজেপির সঙ্গে মিলে মন্দির গড়বেন: সুপ্ত বাসনা জানালেন হুমায়ুন

বিজেপির সমর্থন যে তাঁর পিছনে রয়েছে, একথা বারবার দাবি করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপির ইন্ধনে মসজিদের রাজনীতি করে যে তিনি আদতে তৃণমূলের ভোট ভাগ করে বিজেপির সুবিধা করে দিতেই এসেছেন, তাতে আর কোনও রাখঢাক রাখছেন না ভরতপুরের (Bharatpur) তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাই এবার তিনি মসজিদের পরে মন্দির তৈরির পরিকল্পনা জানালেন, বিজেপির সঙ্গে হাত ধরে। বিজেপির মদতে হুমায়ুনের মুখ্যমন্ত্রী (Chief Minister) হওয়ার স্বপ্নকে কটাক্ষ তৃণমূলের।
Sponsored

বাংলায় ক্ষমতা দখল করতে সব দলের সঙ্গে যেতে পারেন বলে দাবি করেছিলেন হুমায়ুন কবীর। যদিও আইএসএফ (ISF) প্রধান নওশাদ সিদ্দিকীর (Nausad Siddiqui) আহ্বানে এখনও সাড়া দেননি হুমায়ুন। অথচ দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে বিজেপির সমর্থনেও তিনি মুখ্যমন্ত্রী হতে রাজি।
Sponsored

এবার আরও একধাপ এগিয়ে বিজেপিকে রামমন্দির (Ram temple) তৈরিতে সহযোগিতার বার্তা হুমায়ুনের। তিনি জানান, মসজিদ করার অধিকার আছে আমার কৌমের টাকায়। পাশাপাশি অমুসলিম যারা, সনাতন ধর্মের বিশ্বাসী যারা তাঁদের মন্দির তৈরির অধিকার আছে। সেক্ষেত্রে ২০২৪ সালে আমি যখন ঘোষণা করেছিলাম তখন ওনারা সাগরদিঘীতে একটা প্রত্যন্ত গ্রামে রামমন্দির (Ram temple) তৈরির ঘোষণা করেছিলেন। আমার যদি কোনও সাহায্য তাঁরা প্রার্থনা করে, রামমন্দির গড়ার ক্ষেত্রে, আমি নিশ্চয়ই করব। আমরা ট্রাস্টই করবে।
Sponsored

Sponsored

বিজেপির সঙ্গে হুমায়ুনের এই সখ্যতায় তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, হুমায়ুন কবীর বলছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হবেন। আমার মনে হয় ওনার কিছু সমস্যা হচ্ছে। মাথায় একটু নবরত্ন তেল মাথা দরকার।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
