কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি- সে বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে কিছু জানানো হয়নি। অতীতে প্রধানমন্ত্রীর এই ধরনের ভাষণ থেকে দেওয়া সিদ্ধান্তের জেরে চূড়ান্ত হয়রানির শিকার হন আমজনতা। সেই স্মৃতি উসকে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সভা থেকে মোদিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ”মোদির ভাষণ মানেই জুমলা।”
Sponsored

নোট বাতিল এবং লকডাউনের (Lock Down) ঘোষণার মতো এদিন ফের রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কী নিয়ে ভাষণ- সেটা এখনও স্পষ্ট নয়। মহিলা সংরক্ষণ সংশোধনী লোকসভায় পাশ না হওয়ায় সে নিয়ে কোনও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। আবার, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং জ্বালানির সংকট নিয়েও কিছু ঘোষণা করতে পারেন তিনি। এই জল্পনার মধ্যেই কটাক্ষের সুরে মোদিকে বিদ্ধ করে মমতা (Mamata Banerjee)। বলেন, “আজকে শুনছি বাবু আবার সাড়ে আটটায় ভাষণ দেবেন। ওনার ভাষণ মানেই তো জুমলা। ওই ভাষণ শুনে রেশন পাবেন না।”
মহিলা সংরক্ষণ সংশোধনী পাশ করতে পারেনি মোদি সরকার। এই ঘটনা নিয়ে তৃণমূল সভানেত্রী বলেন, “বলেছিলাম পতন হবে, গতকাল থেকে পতন শুরু হয়ে গেছে। কাল মুখে ঝামা ঘষে দিয়েছে। এবার বাংলার মানুষ ঝামা ঘষে দিন।“ এর পরেই মোদিকে তীব্র কটাক্ষ করে বলেন, “জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তুমি যেন কত বড় জাতির নেতা! গান্ধীজি, সর্দার বল্লভ ভাই প্যাটেল- এনারা কেউ জাতির নেতা নন।“
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
1h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
2h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
18h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
23h ago
More from শিরোনাম
View All →
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago
