Site Logo

সোমেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব: স্বাক্ষরে সম্মতি তৃণমূল সাংসদদের

EBBS Desk·
সোমেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব: স্বাক্ষরে সম্মতি তৃণমূল সাংসদদের

বিজেপির মতো স্বৈরাচারী পথে অনাস্থা নয়। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার আগে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ ও তার পরে অনাস্থা প্রস্তাব আনার পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে স্পিকার ওম বিড়লার (Om Birla, Speaker) বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাবে সম্মতি তৃণমূলের রয়েছে, তাও তিনি দিল্লি থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন। এবার অনাস্থা প্রস্তাবের আগে দলীয় ভাগে ঘোষণা করা হল, অনাস্থা প্রস্তাবে (no confidence motion) স্বাক্ষর করবেন সব তৃণমূল সাংসদ (TMC MPs)।

Sponsored

Sranchi In Article

যেভাবে লোকসভায় বিরোধীরা কোনও আলোচনা চাইলেই তা খারিজ ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দিনেই লোকসভা মুলতুবি করে গণতন্ত্রের কণ্ঠরোধ করার পথ নিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, তাতে আগেই প্রতিবাদে সরব হয়েছে সব বিরোধী দল। প্রতিবাদ হয়েছে সংসদ চত্বরে। ৯ মার্চ, সোমবার লোকসভার বাজেট অধিবেশনের (budget session) শেষ দিন। সেই দিনই এই বিষয়ে আলোচনা তালিকাভুক্ত হয়েছে লোকসভায় (Loksabha)। কংগ্রেসের তরফে আনা দাবিতে জানানো হয়েছে, যেভাবে বিরোধী দলনেতার (LoP Rahul Gandhi) কণ্ঠরোধ করা হয়েছে লোকসভায়, বিরোধী দলের মহিলা সাংসদদের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তোলা হয়েছে এবং যেখানে শাসকদলের সাংসদদের কোনও শাস্তি দেওয়া হয় না আর বিরোধী সাংসদ হলেই গোটা অধিবেশনের জন্য বাইরে বের করে দেওয়া হয়। এই অভিযোগেই আলোচনাসহ অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে সোমবার।

কংগ্রেসের তরফে দাবি করা হয় শুধুমাত্র লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থাই নয়, প্রশ্ন তোলা হয়েছে লোকসভার ডেপুটি স্পিকার (Deputy Speaker) পদ নিয়েও। নরেন্দ্র মোদি জমানায় সাত বছর ধরে লোকসভার মতো জায়গায় ডেপুটি স্পিকার পদ খালি রাখা হয়েছে, শুধুমাত্র স্বৈরাচারী শাসন কায়েম রেখে। অনাস্থা প্রস্তাবে বিরোধী দলের ১১৮ জন সাংসদ স্বাক্ষর করেছেন। তার মধ্যে অবশ্য তৃণমূল সাংসদরা নেই।

আরও পড়ুন : গ্যাস নেই রান্না নেই, কালো শাড়ি পরে আন্তর্জাতিক নারীদিবসে প্রতিবাদ মিছিলের নির্দেশ মমতার

শনিবারই তৃণমূলের তরফেও জানানো হল, স্পিকার ওম বিড়লার (Om Birla, Speaker) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে (no confidence motion) স্বাক্ষর করতে চলেছেন সব তৃণমূল সাংসদ (TMC Mps)। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে স্বাক্ষর করার কথা জানানো হয়েছে দলীয় সূত্রে। সেক্ষেত্রে ১১৮ জনের পরে আরও ২৯ তৃণমূল সাংসদ স্বাক্ষর করতে চলেছেন সোমবারের অনাস্থা প্রস্তাবে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →