বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

বারুইপুরে মৃত নাবালিকার বাড়ি গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিল তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। সোমবার, সূর্যপুর পৌঁছতে পদে পদে বাধার সম্মুখীন হতে হয় রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen), সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mondal), বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ও বিভাস সর্দারকে (Bivas Sardar)। তবে, সব বাধা কাটিয়ে শেষ পর্যনত ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল দল তাঁদের পাশে আছেন বলে পরিবারকে আশ্বাস দেন প্রতিনিধিদলের সদস্যরা। পুলিশের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ মৃতার পরিবারের। 
Sponsored

বাইরপুরের নৃশংসকাণ্ডের পরেই রবিবার সেখানে যেতে চেয়েছিলেন তৃণমূল সভানেত্রী। অভিযোগ, কার্যত 'নজরবন্দি' করে রাখা হয় কালীঘাটে (Kalighat)। মৃতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সোমবার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েও বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয় তৃণমূলের প্রতিনিধিদলকে। গড়িয়া, সোনারপুর-সহ বিভিন্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারার অজুহাতে তাঁদের গাড়ি আটকায় পুলিশ। শেষ পর্যন্ত নির্যাতিতার বাড়িতে পৌঁছে, প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ দোলা সেন। তাঁর কথায়, “রাজ্যে সুপার ইমার্জেন্সি চলছে। শুধু আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এত ভয় কেন? এত আতঙ্ক কীসের? যা হচ্ছে, ভালো হচ্ছে না।“
Sponsored

একই সঙ্গে দোলা জানান, বারুইপুরে (Baruipur) নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন তৃণমূল সভানেত্রী। কিন্তু নিরাপত্তার নামে তাঁর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কার্যত ঘিরে ফেলা হয় বলে অভিযোগ। দোলার কথায়, "সাতবারের সাংসদ, ছ'বারের কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী । অথচ তাঁকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হল না। কোথাও কোনও লিখিত নির্দেশ নেই । কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে জরুরি অবস্থার থেকেও কঠোর পরিস্থিতি চলছে ৷" এদিনও মৃতার বাড়ির লোকেদের সঙ্গে ফোনে কথা বলেন মমতা।
Sponsored


পরিবারের তরফে, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পুলিশের অসহযোগিতার কারণেই বাড়ির মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের উপরও ক্ষুব্ধ স্থানীয়রা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রতিনিধিদল পাশে থাকার আশ্বাস দেওযা হয়েছে বলেও জানায় পরিবার।
Sponsored

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দোলা বলেন, "এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আইন অনুযায়ী তাদের কঠোরতম শাস্তি হতেই হবে। তদন্ত দ্রুত শেষ করতে হবে।"
Sponsored

Sponsored

Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
