Site Logo

বাহিনীর অত্যাচারের পরেও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল: প্রত্যয়ী দলনেত্রী

EBBS DESK·
বাহিনীর অত্যাচারের পরেও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল: প্রত্যয়ী দলনেত্রী

সারাদিন ভবানীপুর কেন্দ্র জুড়ে ঘুরেছেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার শেষবেলায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে দলনেত্রী জানালেন, ২০০ পার করবে তৃণমূল। প্রত্যয়ী মমতা জানান, "তৃণমূলই জিতছে। বিজেপি হারছে, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হবে তৃণমূলের।"

Sponsored

Sranchi In Article

সকালে ভবানীপুরের বিভিন্ন বুথ ঘুরে দেখার পর, এলাকায় একেবারে চেয়ার পেতে বসেন তৃণমূল সুপ্রিমো। বিকেল ৪টের পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে নিজে ভোট দেন। সংবাদ মাধ্যের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, "তৃণমূলই জিতছে। সিআরপিএফ (CRPF) আমাদের লোকজনদের উপর অত্যাচার চালিয়েছে। বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে। কী যে করছে, ভাবতে পারবেন না। কাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে। এটা আদালত অবমাননা। আমার পাড়ার লোক, মেয়েদের মেরেছে। কী যে করছে, কী যে না করছে ওরা। এটা কী ওদের ডিউটি? এটা ওরা করতে পারে না। আরামবাগ, খানাকুল, গোঘাটেও অত্যাচার করছে। তৃণমূলই জিতছে। বিজেপি হারছে, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হবে তৃণমূলের।" ‘ভিক্ট্রি’ চিহ্ন দেখিয়ে ভোটকেন্দ্রে ঢোকেন মমতা (Mamata Banerjee)।

নিজের বুথের দিকে দেখিয়েই তৃণমূল সভানেত্রী বলেন, "দেখুন এখানে শুধু কেন্দ্রীয় বাহিনী। কোথাও রাজ্য পুলিশ নেই। বাহিনী দখল করে রেখেছে। তাদের উচিত সীমান্তে সুরক্ষা দেওয়া। দুঃখিত, আমি জীবনে এমন ভোট দেখিনি। আমার পাড়ায় ঢুকে মেয়েদের মেরেছে। অনেক জায়গায় এজেন্ট, প্রার্থীদের বার করে দেওয়া হচ্ছে।" তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, "ইজ ইট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন? জীবনে এমন দেখিনি। তা সত্ত্বেও বলছি তৃণমূলই জিতবে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব।"

কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি কলকাতার একাধিক থানার ওসির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মমতা। তাঁর অভিযোগ, "নদিয়ার বিভিন্ন এলাকা, হুগলির আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরো ক্যানিংয়ে অত্যাচার চালানো হয়েছে। গতকাল রাত থেকে অত্যাচার চলছে।" মমতার কথায়, "কাল রাত থেকে আমাদের অনেককে গ্রেফতার করা হয়েছে। আমি এমন গণতন্ত্র কোথাও দেখিনি।"
আরও খবর: CRPF-এর নির্লজ্জ হামলা! হাওড়ায় বাহিনীর ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

এদিন সকালেই কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই মমতা যান চেতলায়। সেখানে তৃণমূল প্রার্থী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, "আমি আজ সারা দিন রাস্তায় থাকব। তবে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তৃণমূল প্রার্থী হিসাবে।" সেই মতো এলাকা চষে ফেলেন তৃণমূল সভানেত্রী। চেতলা থেকে চক্রবেড়িয়ায় গিয়ে ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর সঙ্গে দেখা করেন। ভোটের দিন বাড়ি থেকে বেরিয়ে মমতার বুথ পরিদর্শন দেখে অনেকেই চমকে যান।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →