মহিলা বিল- ডিলিমিটেশন মানব না, ভোটপ্রচারের ব্যস্ততার মধ্যেই সংসদের বিশেষ অধিবেশনে ২০ তৃণমূল সাংসদ

বিশেষ সংসদীয় অধিবেশনে সরকার তিনটি বিল পাশ করাতে চাইছে৷ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই বিশেষ অধিবেশন। এর মধ্যে মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল ছাড়াও আছে আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংশোধন বিল৷ মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে দিল্লির অলিন্দে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। মহিলা আসন সংরক্ষণে সমর্থন বজায় রেখেও ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবির। এর মধ্যে বঙ্গে ভোটের প্রচার চলছে জোরকদমে। প্রচারের ব্যস্ততার মধ্যেই এই বিশেষ অধিবেশনে অন্তত ২০ তৃণমূল সাংসদ উপস্থিত থাকবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়দের মতো সিনিয়র সাংসদরা থাকবেন।
Sponsored

এদিন মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে প্রারম্ভিক বক্তব্য রাখেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এর পরে বক্তব্য রাখবেন প্রতিমা মন্ডল এবং জুন মালিয়া। বিরোধী শিবিরের দাবি, সরকারের কাছে নেই প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা, সহজেই প্রতিহত করা হবে ডিলিমিটেশন কেন্দ্রীক সংবিধান সংশোধন বিলকে। তৃণমূল কংগ্রেসের তরফে লোকসভায় উপস্থিত থাকতে পারেন ২০ জন দলীয় সাংসদ। বিশেষ অধিবেশনে যোগ দেওয়ার জন্য কলকাতা থেকে উড়ে আসছেন বর্ষীয়ান দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay) এবং সৌগত রায় (Sougata Roy)।
তিনটি সংশোধনী বিল পাশ করাতে লোকসভা ও রাজ্যসভা দু’টি কক্ষেই সরকারের দুই–তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন৷ এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা সরকারের হাতে নেই৷ সব সাংসদ যদি বিলের ভোটাভুটিতে অংশগ্রহণ করেন তা হলে সরকারকে লোকসভায় ডিলিমিটেশন বিল পাশ করাতেঅন্তত ৩৬৪টি ভোট পেতেই হবে৷ বিরোধীদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়৷ এই চ্যালেঞ্জ সরকার কী ভাবে সামলায়, সেটাই দেখার।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
