গ্যাস নেই রান্না নেই, কালো শাড়ি পরে আন্তর্জাতিক নারীদিবসে প্রতিবাদ মিছিলের নির্দেশ মমতার

শনিবার থেকে এক ধাক্কায় ৬০ টাকা বেড়েছে গৃহস্থালির গ্যাসের দাম (domestic cylinder price hike)। মধ্যবিত্তের মাথায় হাত, ধর্মতলার ধর্না মঞ্চের দ্বিতীয় দিনে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আগামী ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day) কালো শাড়ি পরে হাতা খুন্তি হাতে মহিলাদের প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার কথা বলেন তৃণমূল সুপ্রিমো।
Sponsored

গ্যাস নেই রান্না নেই, গ্যাস নেই খাবার নেই - এই স্লোগানকে সামনে রেখে বাংলার মহিলাদের রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদের কথা বলেন তৃণমূল নেত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। শনিবার থেকেই নতুন দাম কার্যকরী হয়েছে। পাশাপাশি কেন্দ্রের নির্দেশ অনুযায়ী গ্যাস বুকিং এর ক্ষেত্রে ২১ দিনের ব্যবধান থাকতেই হবে। এরই প্রতিবাদের ধর্না মঞ্চ থেকে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এই একুশ দিন মানুষ খাবে কী? কেন্দ্রীয় সরকার এসে রান্না করা খাবার দিয়ে যাবে নাকি হোম ডেলিভারি করবে? প্রবল ক্ষোভ উগড়ে দিয়ে মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। বলেন, বড় সিলিন্ডারের দাম প্রায় ২ হাজার ১০০ টাকা টাকা হয়ে গেছে। ছোট সিলিন্ডারের দাম প্রায় হাজার টাকার কাছাকাছি। ২১ দিনের ব্যবধানে গ্যাস পাওয়ার অর্থ হচ্ছে এই সময় যদি কারোর গ্যাস ফুরিয়ে যায় তাহলে তিনি তো রান্না করতে পারবেন না। এই বিষয়ে বিজেপি সরকারের কেন আগে থেকে কোনও পরিকল্পনা নেই? মমতার কথায়, "বেনামী কমরেডদের জিজ্ঞেস করি আগে কী করছিলেন? ঘুমাচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? দেশকে বেঁচে দিয়ে গলায় মালা পড়ে এসেছিলেন। আর আজকে মনে পড়ল। যার ঘরে গ্যাস নেই তাঁকে ২১ দিন অপেক্ষা করতে হবে। রান্নাটা তাহলে আপনি করে দিয়ে যানেন।" এরপর তৃণমূল সুপ্রিমো বলেন, স্টোভ জ্বালাবার জন্য কেরোসিনও তো নেই। সেই কোটা কমাতে কমাতে প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম। তাহলে লোকে খাবে কী ? দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন সেই পরিকল্পনা আগে থেকে করা উচিত। এরপরই আন্তর্জাতিক নারী দিবসে পথে নেমে প্রতিবাদের কথা বলেন মমতা।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
