Site Logo

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, কালো পোশাকে হাতা-খুন্তি নিয়ে অভিনব মিছিল মহিলা তৃণমূলের

EBBS Desk·
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, কালো পোশাকে হাতা-খুন্তি নিয়ে অভিনব মিছিল মহিলা তৃণমূলের

গ্যাস নেই রান্না নেই - মোদি সরকারের বিরোধিতায় আন্তর্জাতিক নারী দিবসে (international Women's Day) অভিনব প্রতিবাদ তৃণমূল মহিলা কংগ্রেসের। শনিবার থেকে দেশজুড়ে রান্নার গ্যাসের দাম (domestic cylinder price hike) বেড়েছে। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে গর্জে উঠেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। নারী দিবসের দিনই কালো পোশাকে মহিলাদের পথে নামার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেঁধে দিয়েছিলেন প্রতিবাদের সুর, ‘নো গ্যাস নো রান্না’। নেত্রীর নির্দেশকে শিরোধার্য করে রবিবাসরীয় সকালে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কালো পোশাকে মহিলা তৃণমূল কংগ্রেসের এগিয়ে গেল ধর্মতলার দিকে।গ্যাস সিলিন্ডারের কাটআউট এবং বাসনপত্র নিয়ে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) ও চন্দ্রিমা ভট্টাচার্যরা (Chandrima Bhattacharya)।

Sponsored

Sranchi In Article

নারী দিবসের (international Women's Day) এই মিছিলের পরিকল্পনার দায়িত্ব চন্দ্রিমা ভট্টাচার্যকে দেন তৃণমূল সুপ্রিমো। হাতা -খুন্তি -কড়া- প্রতীকী গ্যাস উনুনু নিয়ে সকাল ১১ টা নাগাদ এই মিছিল শুরু হয়। সারা রাস্তা ধরে মোদি সরকারের আমলে রান্নার গ্যাস ও জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে স্লোগান দেন মহিলারা। অনেকের হাতে এসআইআর বিরোধী প্ল্যাকার্ডও দেখা যায়। মিছিল শেষ হয় ধর্মতলার ধর্না মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মিছিলে অংশগ্রহণকারী সকলকে মঞ্চে বসার ব্যবস্থা করে দেন।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →