বাংলায় পদ্ম ফুটতেই টলিপাড়া থেকে প্রথম শুভেচ্ছা জিতের, বিজেপিকে স্বাগত যশ-অঙ্কুশদেরও

গেরুয়াময় বঙ্গ জুড়ে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনার মাঝে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। বাংলা বিনোদন জগত (Bengali Entertainment Industry) থেকে প্রথম শুভেচ্ছা জানালেন সুপারস্টার জিৎ (Jeet)। সাধারণত রাজনীতি থেকে দূরে থাকতেই দেখা যায় কালীঘাটের বাসিন্দা এই অভিনেতাকে। কিন্তু সোমবার কিছুটা ব্যতিক্রমী ছবি ধরা পড়ল। টলিউডের 'বস' সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বাংলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য শুভেচ্ছা বিজেপিকে। আশা করি এই জয় বাংলার জন্য উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আসবে।’
Sponsored

পনেরো বছর পর রাজ্যে পরিবর্তনের ঝড়। ভোটের ফলাফল বলছে, পরাজিত তৃণমূল কংগ্রেস (TMC), জয়ী ভারতীয় জনতা পার্টি। কেউ পালাবদলকে স্বাগত জানাচ্ছেন, কেউ আবার এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। এর মাঝে টলিপাড়ার প্রতিক্রিয়া কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিনোদন জগতের তারকাদের বেশিরভাগেরই সুসম্পর্ক সর্বজনবিদিত। অনেককে তৃণমূল কংগ্রেসের হয়ে এবারের ভোটে প্রচার করতেও দেখা গেছে। তাদের মধ্যে একজন হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ভোটের ফলাফল স্পষ্ট হতেই তিনি সমাজমাধ্যমে পোস্ট করে বিজেপিকে স্বাগত জানান।লেখেন, ‘এটাই গণতন্ত্রের মজা। এই অসাধারণ জয়ের জন্য শুভেচ্ছা। বাংলার উন্নতি হোক, বাংলার মানুষ ভালো থাকুক। স্বাগত বিজেপি।’
টলিপাড়ার পরিচিত মুখ যশ দাশগুপ্ত (Yash Dasgupta) গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন। পরাজিত হওয়ার পর তাঁকে আর সেভাবে রাজনৈতিক ময়দানে দেখা যায়নি। তবে বাংলায় এবার পদ্মফুলের দাপট দেখা যেতেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অভিনেতা অভিনন্দন জানালেন ভারতীয় জনতা পার্টিকে। যশ (Yash Dasgupta) লেখেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির জন্য এক অভূতপূর্ব জয়! বাংলা পরিবর্তন ও উন্নয়নের জন্য প্রস্তুত। অভিনন্দন! গণতন্ত্রের জয় হল।’
সোমবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) পোস্টে স্পষ্ট প্রশ্ন ছিল টলিপাড়ার 'ব্যান কালচার' নিয়ে। অভিনেতা রোহন ভট্টাচার্যের (Rohan Bhattacharya) কথায়, ‘ক্ষমতা বদলেছে, কিন্তু মানুষ একই আছে। তাই শান্তি আর অগ্রগতির আশা রাখি।’ গণতন্ত্রের উৎসবে বিজেপির সাফল্যের জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন বাম মনোভাবাপন্ন অভিনেতা জিতু কামালও।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
13h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
