Site Logo

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

EBBS Desk·
আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার অভিনেত্রী ও বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী টলিপাড়ার ফেডারেশন কাঠামোয় পরিবর্তনের প্রস্তাব দেন। এই নিয়ে বৃহস্পতিবার সকালে সেখানে একটি বৈঠক ডাকা হয়। বৈঠকে দুপক্ষের বচসা ক্রমে সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে স্টুডিও সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Sponsored

Sranchi In Article

পাপিয়া দাবি করেন, দীর্ঘদিন ধরে চলে আসা নানা অনিয়ম ও তথাকথিত 'ব্যান কালচার'-এর বন্ধ করে আরও স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে একাধিক গিল্ডকে একত্রিত করে নতুন কনফেডারেশন গঠনের রূপরেখাও প্রকাশ করা হয়। পাশাপাশি যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে কাজের সুযোগ দেওয়ার কথাও জানানো হয়। আরও পড়ুন: অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

এই ঘোষণার পর থেকেই টলিপাড়ার বিভিন্ন মহলে জোর আলোচনা শুরু হয়। বৃহস্পতিবারের বৈঠকে সেই মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। একদিকে ছিলেন পাপিয়া অধিকারীর প্রস্তাবিত সংস্কারের সমর্থক টেকনিশিয়ান ও কলাকুশলীদের একাংশ। অন্যদিকে ছিলেন পুরনো ফেডারেশনের সঙ্গে যুক্ত এবং বিদায়ী নেতৃত্বের সমর্থক বলে পরিচিত একটি অংশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাজের সুযোগ, সংগঠনের ভবিষ্যৎ এবং বিভিন্ন পদে দায়িত্ব বজায় রাখা নিয়ে প্রথমে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি, ইট-পাটকেল এবং ডিম ছোড়াছুড়িতে গড়ায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।

খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর টেকনিশিয়ানদের একাংশ পুরনো নেতৃত্বের ভূমিকা এবং বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে নতুন সাংগঠনিক পরিবর্তনকে ঘিরে তৈরি হওয়া অস্থিরতা কাটাতে দ্রুত সমাধানের দাবিও উঠেছে। ফলে টলিপাড়ার এই ক্ষমতার লড়াই আগামী দিনে আরও কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →