Site Logo

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

EBBS DESK·
রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন (Train) বাতিল। রবিবার হাওড়া, বর্ধমান, ব্যান্ডেল, আসানসোল ও কাটোয়া শাখায় ট্রেন চলাচলে বড়সড় বদল হয়েছে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ ও ময়নামতির কাজের জন্যই এই সিদ্ধান্ত।

Sponsored

Sranchi In Article

কয়েকদিন বন্ধ থাকার পর ফের গুচ্ছ ট্রেন বাতিল। একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও বদল করা হচ্ছে।

রবিবার ট্রেন বাতিল:
শিয়ালদহ-সোনারপুর
৩৪৪১২ ডাউন ও ৩৪৪১১ আপ
শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর
৩৪৭১৮ ডাউন, ৩৪৭১৭ আপ
শিয়ালদহ-বারুইপুর
৩৪৬১২ ডাউন, ৩৪৬১৪ ডাউন, ৩৪৬১১ আপ, ৩৪৬১৩ আপ
শিয়ালদহ-বজবজ
৩৪১১৫ আপ ও ৩৪১১৬ ডাউন

অন্যদিকে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৬৩৫২০/৬৩৫১৯ বোকারো স্টিল সিটি – বর্ধমান – বোকারো স্টিল সিটি মেমুর। এই ট্রেনটি বর্ধমান পর্যন্ত না এসে আসানসোল স্টেশন পর্যন্ত চলবে এবং সেখান থেকেই পুনরায় ফিরে যাবে।

রক্ষণাবেক্ষণের কারণে দুটি ট্রেনের (Train) যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। তালিকায় ৬৩০৮১ রামপুরহাট – জসিডি মেমু। এই ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে। তালিকায় রয়েছে ৬৩১৪২ গোড্ডা – শিয়ালদহ মেমু। নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। এছাড়াও, ১৩০১৬ জামালপুর – হাওড়া কবিগুরু এক্সপ্রেস যাত্রাপথে ১৪০ মিনিট এবং ৫৩০১৬ আজিমগঞ্জ – কাটোয়া প্যাসেঞ্জার ৩০ মিনিট নিয়ন্ত্রিত করা হবে। এছাড়াও আরও কিছু ট্রেনের রুটে কাটছাঁট করা হচ্ছে বলে রেল সূত্রের খবর।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →