শুক্রবার সকাল সকাল হাওড়া বর্ধমান মেন লাইনে (Howrah Burdwan Main Line) ব্যাহত ট্রেন চলাচল। এদিন ৮:১৫ মিনিট নাগাদ ব্যান্ডেলের দিকে যাওয়ার সময় ভদ্রেশ্বর স্টেশনের (Bhadreswar Station) কাছে একটি মালগাড়ির ইঞ্জিন বেলাইন হয়ে যাওয়ায় ট্রেন চলাচল (Train service) বন্ধ করে দেওয়া হয়। দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা। ব্যস্ত সময় নিজের গন্তব্যে পৌঁছতে অনেকে বিকল্প পথ বেছে নেন।
রেল সূত্রে জানা গিয়েছে, আপ ও রিভার্স লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করা হলেও একটি ডাউন লাইন দিয়ে ট্রেন যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই প্রতিটা প্লাটফর্মে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই রেল ট্র্যাক থেকে মালগাড়ির ইঞ্জিন সরানোর কাজ চলছে। দ্রুত ট্রেন পরিষেবার স্বাভাবিক হবে বলে আশ্বাস রেলের।
















