Site Logo

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

EBBS Desk·
১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam) ট্রাইব্যুনালের কাজে ইস্তফা দিলেন। দেশের শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশে ট্রাইব্যুনাল এসআইআরে (SIR) বাদ যাওয়া নামের নিষ্পত্তি করছে। মোট ১৯টি ট্রাইব্যুনালে নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন প্রধান বিচারপতিরা। একটি ট্রাইব্যুনাল শিবজ্ঞানমের নেতৃত্বে চলছিল। সেখান থেকেই এবার তিনি ইস্তফা দিলেন। সূত্রের খবর, প্রাক্তন প্রধান বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্রাইব্যুনাল ছেড়েছেন। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। উল্লেখ্য, ট্রাইবুনালের বিচারপতিরা কোন পদ্ধতি মেনে আবেদন নিষ্পত্তি করবেন, সেটা ঠিক করতে সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করেছিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ওই কমিটিতেও ছিলেন শিবজ্ঞানম। আরও পড়ুন: মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

Sponsored

Sranchi In Article

প্রসঙ্গত, চলতি বছরে ৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ করেছেন তিনি। মোট ১৭৭৭ জন ভোটারের নিষ্পত্তি করেছেন। কলকাতা হাইকোর্টের ১৯ জন অবসারপ্রাপ্ত বিচারপতি ও বিচারকদের নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হয়। কলকাতার জোকায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে ট্রাইব্যুনাল বসে। ট্রাইব্যুনালে অনলাইনে বা অফলাইনে আবেদন করা যায়। ট্রাইব্যুনালের কাজ চলছে, কিন্তু বাংলায় ভোটের পর নতুন করে কতজনের নামের নিষ্পত্তি হল, সেই সংখ্যা প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু ঠিক কী কারণে হঠাৎ এভাবে তিনি ইস্তফা দিলেন সেটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →