রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে দুমাসের মধ্যে ২৮টির বেশি ধর্ষণ-গণধর্ষণ, মারধর অত্যাচারের ঘটনা। বেহালা (Behala) থেকে বারুইপুর (Baruipur) পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। বারুইপুরের নৃশংস ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে এবার যুক্ত হল লেকটাউনের (Lake Town) ঘটনা। দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এবার গৃহশিক্ষক (Private Tutor)। অভিযোগ, লেকটাউনে ওই ছাত্রীকে বাড়িতে পড়ানোর নামে ডেকে নিয়ে গিয়ে জলের সঙ্গে মাদকজাতীয় পদার্থ মিশিয়ে খাইয়ে দেন অনিমেষ নাগ। তারপর তার উপর নির্যাতন চালায় ওই শিক্ষক এমনটাই অভিযোগ।
ভোটের আগে নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলেছিল বিজেপি (BJP) সরকার। কিন্তু নতুন সরকার গঠনের পর রাজ্যে প্রায় ২৮টির বেশি ধর্ষণের ঘটনা প্রমাণ করছে নতুন সরকারের রাজ্যে মহিলারা ঠিক কতটা নিরাপদে আছে।
এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত গৃহশিক্ষক অনিমেষ নাগকে গ্রেফতার (Arrest) করেছে লেকটাউন থানার পুলিশ (Lake Town Police Station)। ধৃতকে রবিবার বিধাননগর আদালতে (Bidhannagar Court) তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
















