Site Logo

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

EBBS Desk·
ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা
ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের অভিযোগ ত্বিষার স্বামী সমর্থের বন্ধুদের বিরুদ্ধে। আক্রান্ত সাক্ষীর নাম নীরজ দুবে (Niraj Dube)। তিনি ভোপালের কাটারা হিলস এলাকায় অভিযুক্ত সমর্থ সিংদের বাড়ির কাছেই একটি স্যাঁলো চালান। তাঁর অভিযোগ, গত ৩০ মে চার-পাঁচ জন যুবক আচমকাই তাঁর ওপর চড়াও হয়। কেন তিনি এই মামলায় সিবিআইয়ের সাক্ষী হয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলে চলে বেধড়ক মারধর। এমনকি খুনের হুমকিও পান বলে অভিযোগ করেছেন নীরজ। আতঙ্কিত নীরজ জানান, "আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ওরা আমাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে।" এই ঘটনায় সন্দীপ ভট্টাচার্য নামে এক যুবকের বিরুদ্ধে কাটারা হিলস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য পুলিশি সুরক্ষাও চেয়েছেন। পুলিশ জানিয়েছে, মারধরের পুরো ঘটনাটি স্থানীয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে। সেই ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে কাটারা হিলস থানার পুলিশ। ইতিমধ্যেই, অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। গত ১২ মে ভোপালের শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা তথা মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার দেহ। ২০২৫ সালের ডিসেম্বরে সমর্থ সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল উচ্চশিক্ষিত (এমবিএ) ত্বিষার। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। ময়নাতদন্তের রিপোর্টেও তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মেলে। ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সমর্থ সিং এবং তাঁর মা, অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিংকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে করা হয়েছে ঘটনার পুনর্নির্মাণ। খতিয়ে দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট ও ডিজিটাল নথিও। - - - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →